Nepal Flash Flood: ভাগ্যিস আর এগোননি সেদিন! নেপাল থেকে কলকাতায় ফিরলেন পোদ্দার দম্পতি, স্বস্তি ফিরল পরিবারে

Last Updated:

পরিস্থিতির উপর নজর রাখতে বিদেশ মন্ত্রকে ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি কাঠমান্ডু ও বেজিংয়ে ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে।

কলকাতায় ফিরলেন নেপালে আটকে থাকা  দম্পতি
কলকাতায় ফিরলেন নেপালে আটকে থাকা দম্পতি

কলকাতা: দীর্ঘ উদ্বেগের অবসান। অবশেষে কলকাতায় ফিরলেন নেপালে নিখোঁজ ৩৯ জন বাঙালির মধ্যে ২ জন৷ হাওড়ায় পৌঁছলেন নেপালে আটকে পড়া বসিরহাটের বৃদ্ধ দম্পতি অনুকূল পোদ্দার এবং রেবা পোদ্দার। গত ২১ অগাস্ট একটি ট্রাভেল এজেন্সির সাথে মানস সরোবর যাত্রা করেন তারা। বিপর্যয়ের সকালে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করলেও, ট্যুর ম্যানেজার পরিস্থিতি শুনে এগোনোর পরিকল্পনা বাতিল করেন। বিপর্যস্ত এলাকা থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্ব থেকে ফিরে আসেন। বিপর্যয় পরবর্তী নেপাল থেকে তাদের ফেরানোর উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। যদিও ফ্লাইটে ফেরানোর কথা বললেও তাঁরা ট্যুর অপারেটরের ব্যবস্থাপনায় ট্রেনে আসতেই ইচ্ছে প্রকাশ করেন। হাওড়ায় আসতে তাদের রিসিভ করেন বসিরহাট থানার আইসি সহ পুলিশের একটি টিম। তাঁরাই সরকারি উদ্যোগে তাদের বাড়ি নিয়ে যাচ্ছেন।

Post Comment

You May Have Missed