রবিবার ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

কলকাতা : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া – এইসব জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর – এই দুই জেলার দু-এক জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম – এই চার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। জারি রয়েছে কমলা সতর্কতা। 

বিজেপি বনাম বিজেপি, উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে, অভিযুক্ত নেতাকে সাময়িকভাবে বরখাস্ত 

‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামাব, এমন ভাবার কারণ নেই’, TRDA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আর কী বললেন শুভেন্দু অধিকারী? 

আজ মূলত ঝড়বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, হাওড়া – এই জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উল্লিখিত জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি অংশেও ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রবিবার ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

‘ও সুস্থভাবে বাড়ি ফিরুক, বাড়িতে দুটো বাচ্চা রয়েছে’, শর্মিষ্ঠার ফেরার আসায় দিন গুনছেন শুভ্রাংশু 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যেহেতু আজ সমুদ্র উত্তাল হবে, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, তার জন্য মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে ৩১ অগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। 



Post Comment

You May Have Missed