‘নতুন অধ্যায়ের সূচনা’, আইপিও নিয়ে বড় বার্তা আকাশ আম্বানির

Last Updated:

Akash Ambani on Jio Platforms IPO: ২১ অক্টোবর থেকে শুরু জিও প্ল্যাটফর্মসের আইপিও। আকাশ আম্বানির মতে, এই আইপিও সংস্থার উন্নতির পথে নতুন অধ্যায়ের সূচনা করবে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর স্বচ্ছতা, শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য মূল্য তৈরিতে জোর দেবে জিও।

সংস্থার উন্নতির পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে IPO: আকাশ আম্বানিFile Photo: PTI
সংস্থার উন্নতির পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে IPO: আকাশ আম্বানিFile Photo: PTI

গুজরাত: ২১ অক্টোবর থেকে শুরু হল জিও প্ল্যাটফর্মসের আইপিও। রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানির মতে, সংস্থার উন্নতির পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে IPO। তাঁর কথায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর শেয়ারহোল্ডারদের কাছে সংস্থার দায়বদ্ধতা আরও বাড়বে। পাশাপাশি, সংস্থার পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য আরও বেশি মূল্য তৈরি করাই হবে জিওর লক্ষ্য।

মানিকন্ট্রোল-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকাশ আম্বানি জানান, শেয়ারবাজারে তালিকাভুক্তির পর শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী এবং সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য সকলের প্রতি দায়িত্ব আরও বাড়বে। ভারতের খুচরো বিনিয়োগকারীদের সঙ্গে রিলায়েন্সের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

আকাশ আম্বানি বলেন, “জিওর উন্নতির পথে এই আইপিওকে আমরা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছি।” তিনি আরও জানান, প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা, সংস্থার পরিচালনায় উন্নত মানদণ্ড মেনে চলা এবং দীর্ঘমেয়াদে ধারাবাহিক উন্নতির উপরেও জোর দেবে জিও।

গত এক দশকে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিয়ে ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন এনেছে জিও। এবার নিজেদের নেটওয়ার্ক পরিকাঠামোকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবসার মূল্য বাড়ানো এবং ডিজিটাল পরিষেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে সংস্থা। আকাশ আম্বানি বলেন, “শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী এবং সংস্থার সঙ্গে যুক্ত অন্য সকলের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের তাৎপর্য আমরা বুঝি। বিশেষ করে, ভারতের খুচরো বিনিয়োগকারীদের সঙ্গে রিলায়েন্সের দীর্ঘদিনের এবং বিশেষ সম্পর্কের কথা মাথায় রেখেই বিষয়টি আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ।”

শুধু ডেটা থেকে আয় বাড়ানোই জিওর লক্ষ্য নয়। আকাশ আম্বানি জানিয়েছেন, গ্রাহকদের সাধ্যের মধ্যে পরিষেবা দেওয়ার পাশাপাশি পরিষেবার মান বজায় রেখে কীভাবে আয় বাড়ানো যায়, সেই পথ খুঁজছে সংস্থা। তাঁর ভাষায়, “নেটওয়ার্ক থেকে আয় বাড়ানোর অর্থ শুধু প্রতি জিবি ডেটার জন্য গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা নেওয়া নয়।”

Previous post

‘গুলি চলেছে, কেমন আছেন টাইগার শ্রফ?’, প্রশ্ন শুনেও উত্তর দিলেন না বোন কৃষ্ণা

Next post

Kolkata Circular Railway: প্রতিমা বিসর্জনের জেরে চক্ররেলে কাটছাঁট ট্রেনের যাত্রাপথ, যাত্রীদের জন্য জরুরি খবর… বেরনোর আগে জেনে নিন

Post Comment

You May Have Missed