Kolkata Circular Railway: প্রতিমা বিসর্জনের জেরে চক্ররেলে কাটছাঁট ট্রেনের যাত্রাপথ, যাত্রীদের জন্য জরুরি খবর… বেরনোর আগে জেনে নিন

Last Updated:

প্রতিমা বিসর্জনের সময় রেললাইন সংলগ্ন এলাকায় ভিড় ও নিরাপত্তাজনিত পরিস্থিতি সামাল দিতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

প্রতিমা বিসর্জনের জেরে চক্ররেলে কাটছাঁট ট্রেনের যাত্রাপথ (File Photo, Representative image)
প্রতিমা বিসর্জনের জেরে চক্ররেলে কাটছাঁট ট্রেনের যাত্রাপথ (File Photo, Representative image)

কলকাতা: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২১ থেকে ২৪ অক্টোবর এবং ২৬ ও ২৭ অক্টোবর—২০২৬ সালের এই ছ’দিন সার্কুলার রেলপথে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেন নির্দিষ্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে, আবার কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, ৩০১২২, ৩০৩১২ ও ৩০৩১৪ নম্বর সার্কুলার রেল লোকালের যাত্রা শেষ হবে টালা স্টেশনে। অন্যদিকে, ৩০৩৩১, ৩০১১১ ও ৩০৩১৩ নম্বর লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৩০৭১১ নম্বর লোকাল ট্রেনের যাত্রাও শেষ হবে বালিগঞ্জ স্টেশনে।

পাশাপাশি, ৩০৩৩২ নম্বর লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে চলবে। ৩০১৩৫ ও ৩০৩৫৩ নম্বর লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ–কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলাচল করবে। ৩০৩১৭ নম্বর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন–কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।

এ ছাড়া, ৩০৪১৬ নম্বর লোকালের যাত্রা শেষ হবে মাঝেরহাট স্টেশনে। ৩০৪৫১ নম্বর লোকাল মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে। ৩০১৪৪ নম্বর লোকাল ঘুরপথে চালিয়ে শিয়ালদহ উত্তর শাখায় যাত্রা শেষ করানো হবে। অন্যদিকে, ৩০১২৩ নম্বর লোকাল শিয়ালদহ উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। প্রতিমা বিসর্জনের সময় রেললাইন সংলগ্ন এলাকায় ভিড় ও নিরাপত্তাজনিত পরিস্থিতি সামাল দিতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। নির্ধারিত দিনগুলিতে যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও রুট সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের। এতে শেষ মুহূর্তে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা এড়ানো সম্ভব হবে।

Post Comment

You May Have Missed