হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন মোহন ভাগবত

নয়াদিল্লি: আমেরিকা সফরে গিয়ে ধর্মীয় ঐক্যের বার্তা বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। জানালেন, মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই বলেই বিশ্বাস করেন তিনি। মুসলিমদের নিয়ে নিজের অবস্থানও ফের একবার বোঝালেন। (Mohan Bhagwat in US)

শনিবার আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন ভাগবত। মুসলিমদের নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “নিজেকে হিন্দু বলতে চাইলে বুঝতে হবে, সব রাস্তার গন্তব্য একটাই। প্রত্যেক মানুষের মর্যাদা আছে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই।” (RSS News)

নিজের অবস্থান বোঝাতে ভাগবত আরও বলেন, “এক জায়গায় ভাষণ দিচ্ছিলাম। মুসলিম ভাইরাও ছিলেন। ওঁরা প্রশ্ন করেন: ‘আপনাদের হিন্দু সংগঠন। হিন্দু রাষ্ট্রের কথা বলেন। তাহলে মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের তাড়িয়ে দেবে’? আমি ওঁদের বলেছিলাম, ‘না, এটা হিন্দুত্ব নয়’।” কোনও হিন্দু যদি ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে আর হিন্দু থাকেন না তিনি।”

আরও পড়ুন: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, জামিন অযোগ্য ধারায়, ‘আজ যে পরিণতি…’, বললেন কাকলি ঘোষ দস্তিদার

হরিয়ানার একটি ঘটনা তুলে ধরে ভাগবত বলেন, “আমাদের স্বয়মসেবক সব জায়গায় কাজ করেন সমান ভাবে। হরিয়ানার দাদরির আকাশে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ বাধে। বিমানের যাত্রীদের অধিকাংশ ছিলেন মুসলিম। আমাদের স্বয়মসেবকরাই প্রথম পৌঁছন সেখানে। ওঁরা ওখানে সেবাদান করেন, আহতদের চিকিৎসা করেন। কয়েক জনই ছিলেন। বাকিরা মারা গিয়েছিলেন। দেহ উদ্ধার করে শেষকৃত্যও করা হয়। ওই সময় মুসলিম বলে মনে হয়নি একটি বারও।”

আরও পড়ুন: ভারতকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন, ডোকলাম-গালওয়ানে বড় ভূমিকা ছিল, সেই সেনা আধিকারিককে ছেঁটে ফেললেন শি জিনপিং

রাজনীতিতে যুক্ত নয় বলেই RSS নিজের মতো কাজ করতে পারে বলেও দাবি করেন ভাগবত। তাঁর কথায়, “রাজনীতিতে নেই বলেই ওটা করতে পেরেছিলাম। এসব নিয়ে প্রচার করি না কারণ আমাদের কিছু চাওয়ার নেই। কিছু ফেরত চাই না। আমরা শুধু দিই। আর কিছু চাই না।”

আমেরিকায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে ভাগবতের। RSS-এর শতবর্ষ উপলক্ষেই আয়োজন বলে জানা যাচ্ছে। যদিও এই সফর ঘিরে বিতর্ক গোড়া থেকেই। ভাগবতের সফরের বিরোধিতা করে সরব হয় একাধিক সংগঠন। এমনকি নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানিও জানিয়ে দেন যে তিনি বিষয়টিকে সমর্থন করেন না। কিন্তু একটি শহরে মেয়র হিসেবে এর মধ্যে ঢোকার এক্তিয়ার নেই তাঁর।

Previous post

Nepal Flash Flood: ভাগ্যিস আর এগোননি সেদিন! নেপাল থেকে কলকাতায় ফিরলেন পোদ্দার দম্পতি, স্বস্তি ফিরল পরিবারে

Next post

অভিনেত্রীর গালে হঠাৎ চুম্বন, বিতর্কে অবশেষে মুখ খুললেন রাম কপূর! বললেন… ‘অনেক কথা হয়েছে..’

Post Comment

You May Have Missed