Nepal Flash Flood: ‘..বাকিদের কোনও খবর নেই,’ হড়পা বানের সময় নেপাল-চিন সীমান্তেই ছিলেন শিপ্রা! অপেক্ষায় পরিবার
Last Updated:
Nepal Flash Flood: বুধবার রাসুওয়া এবং সংলগ্ন এলাকায় আছড়ে পড়া আকস্মিক হড়পা বানে এখনও পর্যন্ত অন্তত ২৭০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৬০০ জন। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিক এবং অন্যান্য দেশের পর্যটকরাও রয়েছেন।
কলকাতা: গোটা ভারত থেকে তো বটেই, কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকেই প্রত্যেক বছর নেপালে ঘুরতে যান বহু বাঙালি৷ তার উপর এখন চলছিল মানসরোবর যাত্রা৷ কলকাতা থেকে জেলা বহু পুণ্যার্থী কৈলাস পর্বত চাক্ষুষ করার জন্য পৌঁছেছিলেন নেপালে৷ সেখান থেকে ইন্দো-তিব্বত সীমান্ত হয়ে ‘চিনে’ প্রবেশ করার পরিকল্পনা ছিল হয়ত৷ কিন্তু, তার মধ্যেই এই বিপর্যয়৷ যে বিপর্যয়ের ছবি ভিডিও দেখলে হাড়হিম হয়ে যায়৷ এখন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে সেই সমস্ত পুণ্যার্থীদের নিখোঁজ থাকার খবর৷

Post Comment