Nepal Flash Flood: ‘কাদাজলের স্রোতে খেলনার মতো ভেসে গেল বাড়ি-গাড়ি-মানুষ’, কৈলাস-মানস সরোবর দেখতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বাংলায় ফিরলেন বিপ্লব হাজরা

বাড়িতে ফিরেছেন বিপ্লব, নিরাপদে ফিরেছেন তাঁর দলের সকলেই। কিন্তু নেপালের সেই ভয়াবহ দৃশ্য এখনও তাঁর চোখের সামনে ভাসছে। পাহাড় থেকে ধেয়ে আসা কাদাজলের স্রোতে একের পর এক গাড়ি, গাছ, বাড়ি ভেসে যেতে দেখা এবং তার মধ্যে মানুষকে অসহায় অবস্থায় ভেসে যেতে দেখা এই অভিজ্ঞতা সহজে ভুলতে পারছেন না তিনি। বিপ্লবের কথায়, “চোখের সামনে মানুষকে ভেসে যেতে দেখেছি। সেই দৃশ্য কোনও দিন ভুলতে পারব না।”

Post Comment

You May Have Missed