তৃণমূলের মতো নয়, স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো… : সুকান্ত মজুমদার

কলকাতা : কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার অনেক আগে থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা। বিজেপির শীর্ষ নেতারা একা লড়ার ইঙ্গিত দিচ্ছেন। এরই মধ্যে NCPI সাংসদদের একাংশ দাবি করছেন, বিজেপির সঙ্গে জোট করে লড়বেন তাঁরা। পুজোর পরেই হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। কিন্তু কলকাতা পুরসভার ভোটে কি জোট করবে বিজেপির সঙ্গে জোট বাঁধবে NCPI? নাকি একাই লড়বে বিজেপি? 

ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেকের PA সুমিত রায়কে এবার নোটিস, তার বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম 

কলকাতা পুরসভার নির্বাচন পরিচালনার জন্য় বিজেপি যে কমিটি গড়েছে, তার ইনচার্জ সুকান্ত মজুমদার গত বুধবারই স্পষ্ট ইঙ্গিত দেন, বিজেপি একা লড়বে। এবার আরও বড় বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার বলেছেন, ‘২০৯টি সিট নিয়ে আমরা আলোচনা করছি, প্রস্তুতি নিচ্ছি। আমাদের কর্পোরেশন বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আমরা জয়লাভ করব এবং ভোটের মাধ্যমে, তৃণমূলের মতো নয়। স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো, ওয়ে তুই বাড়ি চলে যা, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি – এসব না করে ভোটে জিতে, মানুষের আশীর্বাদে, আমরা কলকাতা কর্পোরেশনের দায়িত্ব নিতে চাই।’ 

চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার বাংলাদেশি নাগরিক 

পুরসভা ভোটে কাদের প্রার্থী করবে বিজেপি? আসন্ন নির্বাচনে কি শরিক দলের সঙ্গে লড়বে তারা? এইসব প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘দেখুন প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের পার্টির একটা পরিকাঠামো রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নীচ থেকে সবার সঙ্গে আলোচনা করে নাম তুলে আনবে। তারপর সবশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।’ 

Post Comment

You May Have Missed