একেবারে দেড় কোটি টাকার ‘জাল লটারি’, তাও আবার বাড়িতেই! কোথা থেকে এল? স্বামীকে ‘ফাঁসানো’ হয়েছে, দাবি স্ত্রীর

Last Updated:

অন্যদিকে, ধৃতের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “আমার স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। এক জন টোটোচালক আমার স্বামীর নাম বলে টিকিটের দু’টি কার্টন বাড়িতে রেখে চলে যান।”

News18
News18

গোয়ালপোখর: বাড়িতে মজুত করে রাখা ছিল বিপুল পরিমাণ জাল লটারি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সেই লটারি উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় অমিত পোদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়। যদিও ধৃতের স্ত্রী পুরো অভিযোগ অস্বীকার করেছেন৷

কীভাবে মিলল সন্ধান?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম শাখা এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানে অমিত পদ্দারের বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জাল লটারি উদ্ধার হয়। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ জাল লটারি কোথা থেকে আনা হয়েছিল, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং এই অবৈধ কারবারে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

কী বললেন ধৃতের স্ত্রী?

অন্যদিকে, ধৃতের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “আমার স্বামী নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। এক জন টোটোচালক আমার স্বামীর নাম বলে টিকিটের দু’টি কার্টন বাড়িতে রেখে চলে যান।” ধৃতের স্ত্রীর আরও দাবি, তাঁর স্বামীর নিজস্ব লটারি এজেন্সি রয়েছে এবং তিনি সরকারি অনুমোদিত লটারি বিক্রি করেন।

Previous post

Septic Tank: ভাইকে বাঁচাতে গিয়ে দিদি, মাকে বাঁচাতে গিয়ে ছেলে..! সেপটিক ট্যাংকে নামতেই একে একে মর্মান্তিুক পরিণতি চার জনের

Next post

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

Post Comment

You May Have Missed