Nadia News: স্মার্টফোনের দাপটে বদলেছে অভ্যাস, দারিদ্র্যের সাথে পাঞ্জা লড়তে এখন পাঁপড় হাতে ঘুরছেন বই বিক্রেতা! কমেছে আয়
Last Updated:
Nadia News: ৭৬ বছর বয়সী দেবু চক্রবর্তী প্রায় ১৫ বছর ধরে তিনি ট্রেনে ট্রেনে বই বিক্রি করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পড়ার অভ্যাস বদলেছে। বইয়ের চাহিদা কমে যাওয়ায় বাধ্য হয়ে পেশা বদলাতে হয়েছে তাঁকে। বর্তমানে দেবু চক্রবর্তী ট্রেনে পাপড় বিক্রি করেন।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর রেলবাজারের শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন ৭৬ বছর বয়সী দেবু চক্রবর্তী। তিনি নিজেই যেন জীবনের সঙ্গে লড়াই চালিয়ে এক অসাধারণ উদাহরণ। প্রায় ১৫ বছর ধরে তিনি ট্রেনে ট্রেনে বই বিক্রি করতেন। এক হাতে প্রায় পাঁচ কেজি ওজন এবং পাশে ব্যাগে আরও ১৫ কেজি বই নিয়ে প্রতিদিন ঘুরেতেন বিভিন্ন রুটে।
সেই সময় বই ছিল তাঁর জীবিকার প্রধান ভরসা। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পড়ার অভ্যাস বদলেছে। মোবাইল ও ল্যাপটপের দুনিয়ায় বইয়ের চাহিদা কমে যাওয়ায় বাধ্য হয়ে পেশা বদলাতে হয়েছে তাঁকে। বর্তমানে দেবু চক্রবর্তী ট্রেনে পাপড় বিক্রি করেন। প্রতিদিন প্রথমে ট্রেনে করে কালীনারায়নপুর যান। সেখান থেকে পাপড় কিনে এনে সেগুলি প্যাকেটজাত করে আবার ট্রেনে বিক্রি করেন।
রাজ্য সরকারের বার্ধক্য ভাতা এবং তাঁর স্ত্রীর প্রাপ্ত লক্ষ্মীর ভান্ডারের অর্থই তাঁদের প্রধান ভরসা। এই সামান্য আয়ের মধ্য দিয়েই তিনি তাঁর মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন। বর্তমানে তাঁর জামাই ঝাড়খণ্ডে একটি সংস্থায় ম্যানেজার পদে কর্মরত। বয়স ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে প্রতিদিন লড়াই করে চলেছেন দেবু চক্রবর্তী। তাঁর এই সংগ্রামী জীবন যেন সমাজের সামনে এক অন্য উদাহরণ হয়ে রয়ে গিয়েছে।
Nadia,West Bengal
Nadia News: স্মার্টফোনের দাপটে বদলেছে অভ্যাস, দারিদ্র্যের সাথে পাঞ্জা লড়তে এখন পাঁপড় হাতে ঘুরছেন বই বিক্রেতা! কমেছে আয়



Post Comment