Murshidabad News: থাকা-খাওয়া ফ্রি, ভক্তদের জন্য ‘এই’ স্টেশনে দাঁড়াচ্ছে সব ট্রেন! সাতদিনের মহাধর্ম সম্মেলন মুর্শিদাবাদে, দিনরাত চলছে উৎসব

Murshidabad News: থাকা-খাওয়া ফ্রি, ভক্তদের জন্য ‘এই’ স্টেশনে দাঁড়াচ্ছে সব ট্রেন! সাতদিনের মহাধর্ম সম্মেলন মুর্শিদাবাদে, দিনরাত চলছে উৎসব

Last Updated:

Murshidabad News: দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত এখানে এসে দিনরাত অবস্থান করছেন। কারও হাতে তীর্থের ঝুলি, কারও চোখে শুধুই প্রভুর দর্শনের আকাঙ্ক্ষা। বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকায় বহু ভক্তই উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এখানেই থেকে যান।

+

সাতদিন ধরে বিশাল উৎসবের আয়োজন

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ইতিহাসের শহর মুর্শিদাবাদ। যেখানে অতীতের ঐতিহ্য আর ধর্মীয় আবেগ যেন একই স্রোতে মিশে যায়। সেই আবহেই ডাহাপাড়ার উল্লাপাড়া জগদ্বন্ধু ধামে শুরু হয়েছে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম বর্ষ জন্মোৎসব। সীতানবমী তিথিতে সূচিত এই সাতদিনের মহাধর্ম সম্মেলন এখন চতুর্থ দিনে, আর দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে ভক্তসমাগমের ঢল।

দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত এখানে এসে দিনরাত অবস্থান করছেন। কারও হাতে তীর্থের ঝুলি, কারও চোখে শুধুই প্রভুর দর্শনের আকাঙ্ক্ষা। বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকায় বহু ভক্তই উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এখানেই থেকে যান। প্রতিদিন দু’ থেকে তিনবেলা মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, আর সেই প্রসাদ গ্রহণের মধ্যেই ভক্তদের মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষও নিয়েছে বিশেষ উদ্যোগ। হাওড়া-আজিমগঞ্জ শাখার প্রায় সমস্ত লোকাল ট্রেনই এখন ডাহাপাড়া ধাম স্টেশনে থামছে। ফলে যাতায়াতে বাড়তি সুবিধা পাচ্ছেন আগত ভক্তরা, এবং প্রতিদিনই বেড়ে চলেছে মানুষের ঢল। মুর্শিদাবাদের বুকে আবারও ধরা দিয়েছে এক মহাধর্ম সম্মেলনের চিত্র। যেখানে ভক্তি, আবেগ আর মানুষের মিলিত অংশগ্রহণে তৈরি হয়েছে এক অনন্য সুন্দর আধ্যাত্মিক পরিবেশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Murshidabad News: থাকা-খাওয়া ফ্রি, ভক্তদের জন্য ‘এই’ স্টেশনে দাঁড়াচ্ছে সব ট্রেন! সাতদিনের মহাধর্ম সম্মেলন মুর্শিদাবাদে, দিনরাত চলছে উৎসব

Previous post

Agriculture News: ৮ হাজার টাকা বিনিয়োগে নিট লাভ ৫০ হাজার! ঢেঁড়স চাষে কীভাবে দু’হাত ভরে কামাচ্ছেন চাষিরা? জানুন

Next post

বেনিয়মের ছবি সামনে আসতেই কড়া সিদ্ধান্ত কমিশনের! আগামীকাল ১৫টি বুথে ফের ভোট! কোন কোন জায়গায়?

Post Comment

You May Have Missed