বেনিয়মের ছবি সামনে আসতেই কড়া সিদ্ধান্ত কমিশনের! আগামীকাল ১৫টি বুথে ফের ভোট! কোন কোন জায়গায়?

বেনিয়মের ছবি সামনে আসতেই কড়া সিদ্ধান্ত কমিশনের! আগামীকাল ১৫টি বুথে ফের ভোট! কোন কোন জায়গায়?

কলকাতা: একাধিক অভিযোগ, বিভিন্ন জায়গায় নির্বাচনে কারচুপির অভিযোগের পরে, বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একাধিক জায়গা থেকে এই অভিযোগ সামনে এসেছে যে, কোথাও কোথাও নির্বাচন চলাকালীন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে ওয়েব কাস্টিং। কোথাও কোথাও আবার অভিযোগ এসেছে, একটা দল ছাড়া অন্য কোনও দলকে ভোট দেওয়া যাচ্ছে না। কোথাও আবার ইভিএমের বাটনে টেপ লাগানো রয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এই সমস্ত অভিযোগ শোনার পরে, বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আগামীকালই ২ বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ফের ভোট করার নির্দেশ দিল কমিশন। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, যে ফলতা নিয়ে এত বিতর্ক, সেই ফলতার ক’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনে।

Previous post

Agriculture News: ৮ হাজার টাকা বিনিয়োগে নিট লাভ ৫০ হাজার! ঢেঁড়স চাষে কীভাবে দু’হাত ভরে কামাচ্ছেন চাষিরা? জানুন

Next post

৫ টাকা দাম বাড়তে পারে পেট্রোলের ! ৫০ টাকা বাড়বে রান্নার গ্যাসের দাম, শীঘ্রই বড় ঘোষণা

Post Comment

You May Have Missed