Agriculture News: ৮ হাজার টাকা বিনিয়োগে নিট লাভ ৫০ হাজার! ঢেঁড়স চাষে কীভাবে দু’হাত ভরে কামাচ্ছেন চাষিরা? জানুন
Last Updated:
Agriculture News: ধান আর চিনাবাদাম চাষের সঙ্গেই এবার ঢেঁড়স চাষে বিপ্লব মেদিনীপুরের এগরার মহাবিশ্রা গ্রামে। বিঘা প্রতি নামমাত্র খরচে বিপুল আয়ের সুযোগ এনে দিচ্ছে এই সবজি।
এগরা, মদন মাইতি: ধান বাদামের পাশাপাশি ঢেঁড়স চাষ করে মোটা টাকা ইনকাম করছেন কৃষকরা। একদিকে বোরো ধান অন্যদিকে চিনাবাদাম, তার পাশেই ঢেঁড়স চাষ করছেন। তুলনামূলক কম খরচে ভালই লাভ পাচ্ছেন এই ঢেঁড়স চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহাবিশ্রা এলাকা। এই এলাকার কৃষক শচীন্দ্র মাইতি। গত পাঁচ বছর ধরে বোরো ধান আর চিনাবাদাম চাষের পাশাপাশি ঢেঁড়স চাষ করছেন তিনি। অল্প জমিতেও এই চাষ করা যায়। শ্রমও খুব বেশি লাগে না। ফলে অন্য ফসলের পাশাপাশি ঢেঁড়স চাষ তাঁর আয়ের বড় উৎস হয়ে উঠেছে।
শচীন্দ্র মাইতির কথায়, এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করতে মোটামুটি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে বীজ, সার, ওষুধ এবং সেচের খরচ ধরা হয়েছে। ভাল মানের বীজ ব্যবহার করলে ফলনও ভাল হয়। তিনি সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বীজ বপন করেন। কিছু ক্ষেত্রে জুন-জুলাই মাসেও চাষ করা যায়। বীজ বপনের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই গাছ থেকে ঢেঁড়স তোলা শুরু হয়। নিয়মিত যত্ন নিলে গাছ দীর্ঘদিন ফল দেয়।
Purba Medinipur,West Bengal



Post Comment