Money Making Business Ideas: বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা, আজই শুরু করলে হবে বিপুল লাভ !
Last Updated:
Money Making Business Ideas: ব্যবসা শুরু করতে সবসময় বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয় না। সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে কম খরচে বা বিনা পুঁজিতেও এমন অনেক ব্যবসা শুরু করা সম্ভব, যা ভবিষ্যতে মোটা লাভের পথ খুলে দিতে পারে। জেনে নিন কয়েকটি জনপ্রিয় ও লাভজনক ব্যবসার আইডিয়া।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: শুনলে অবাক হতে হয়, আবার চিন্তাও করবেন যদি এই রকম ব্যবসা আগে করা যেত? গঙ্গা জলে গঙ্গা পুজো হয় ঠিকই তবে গঙ্গার জল যে পরিবারের অন্নসংস্থান করে তা বোঝা যাবে আজকের এই প্রতিবেদনে । নদিয়ার রানাঘাট সাত নম্বর ওয়ার্ডে চূর্ণী নদীর ধারে প্রায় ১২০ বছর ধরে এই ব্যবসা চলছে। এই ব্যবসায় নেই ট্যাক্স, নেই প্রত্যেক মাসে মূলধন ঘাটতি হওয়ার ভয়, নেই ক্ষতির ভয়। আর এই ব্যবসাই বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছেন অশোক হালদার।
সব চেয়ে বড় কথা রাজনীতের নতুন সমীকরনের জন্য বিজেপি ক্ষমতায় আসায় এই ব্যবসা বৃদ্ধি হবে বলে আশাবাদী! কী ব্যবসা? শুনলে চমকে উঠবেন! গঙ্গা জলের ব্যবসা। আগে ৫০ পয়সা ঘড়া বিক্রি হত আর এখন ৫০ থেকে ৬০ টাকা প্লাস্টিক জার বিক্রি হয়। এই গঙ্গা জল বিক্রি করে সংসার, বাড়ি, এমনকি ছেলের বিয়ে পর্যন্ত দিয়ে ফেলেছেন অশোক হালদার। ব্যবসায়ী তাদের কত লাভ বলতে চান না, তাই অশোক বাবু তার ভাল লাভ বিনা পুঁজিতে এই কথা স্বীকার না করেও হেঁসে উড়িয়ে দেন।
এই গঙ্গা জল এমনই একটা ব্যাপার যা পরে থাকে না। সে গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো সব ধরনের পুজো ছাড়াও অন্নপ্রাশন থেকে উপনয়ন, বিয়ে এমন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময়ও এই গঙ্গা জলের ভূমিকা উল্লেখযোগ্য। শ্রাদ্ধ শান্তি, গৃহপ্রবেশ, যজ্ঞ সব ক্ষেত্রে এই গঙ্গা জল অত্যান্ত গুরুত্বপূর্ণ আর অবাক করা ঘটনা বিজেপি ক্ষমতায় আসায় নানা ধরনের পুজো যেমন হচ্ছে তেমনই সাধারণ মানুষের ভক্তি ভরে পুজো করার ইচ্ছা বাড়ছে, আর তাতেই গঙ্গাজল বিক্রি বৃদ্ধি হবে এই ধারণা গঙ্গা জল বিক্রেতা অশোক হালদারের।
ইতিমধ্যে হনুমান পুজো, রামের পুজো বিভিন্ন জায়গায় শুরু হওয়াতে তার গঙ্গাজলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর তাতে খুশি ব্যবসায়ী কারণ তার এই ব্যবসায় প্রতিযোগিতা নেই, নেই ব্যবসায়ী শত্রুতা, সেই কারণেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই এই ব্যবসা শুরু করে দিতে পারেন আপনিও!
Ranaghat,Nadia,West Bengal



Post Comment