MLA Krishnakanta Saha: ছেলে এখন বিধায়ক! তবুও ডেউচা বাসস্ট্যান্ডে চা-তেলেভাজা বিক্রি করছেন কৃষ্ণকান্তের বাবা, কুর্নিশ জানাচ্ছে বীরভূমবাসী

MLA Krishnakanta Saha: ছেলে এখন বিধায়ক! তবুও ডেউচা বাসস্ট্যান্ডে চা-তেলেভাজা বিক্রি করছেন কৃষ্ণকান্তের বাবা, কুর্নিশ জানাচ্ছে বীরভূমবাসী

Last Updated:

MLA Krishnakanta Saha: ছেলে আজ জননেতা, রাজকীয় সুখ-স্বাচ্ছন্দ্য অনায়াসেই ধরা দিতে পারত তাঁর জীবনে। কিন্তু বীরভূমের আনন্দমোহন সাহা বেছে নিলেন নিজের পুরনো রুটিরুজিকেই। সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবার এই অহংকারহীন জীবনযাপন এবং সততার গল্প এখন মুখে মুখে ঘুরছে বীরভূমবাসীর।

+

বীরভূমের ডেউচা বাসস্ট্যান্ডের কাছে নিজের ছোট দোকানে বসে চা ও তেলেভাজা বিক্রি করছেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবা আনন্দমোহন সাহা

বীরভূম, সৌভিক রায়: গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। বীরভূমের সাঁইথিয়া বিধানসভা থেকে জয়ী প্রার্থী তথা বিধায়ক হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। ছেলে বিধায়ক, তবে ছেলে বিধায়ক হলেও বাবা কিন্তু এখনও ভুলে যাননি নিজের পুরনো ব্যবসা, বরং ছেলের বিধায়ক হওয়ার পরেও এখনও পর্যন্ত মুদির দোকান, তেলেভাজা, চা বিক্রি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বাবা। আর এমন চিত্র দেখে স্বাভাবিকভাবেই কর্মই ধর্ম, এমনই শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে।

আর এখন ছেলে বিধায়ক হলেও বাবা একেবারে আগের মতো মাটির মানুষ হয়ে এলাকার মানুষের সঙ্গে মেলামেশা করেন, নিজের ব্যবসা করেন। শুধু বাবা মাটির মানুষ তা নয়, বিধায়ক হয়ে কৃষ্ণকান্ত সাহাও সেই মাটির মানুষই রয়ে গিয়েছেন। হামেশাই তাকে দেখা যায়, আর পাঁচটা সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে মিলেমিশে কথা বলতে, বিভিন্ন জায়গায় ছুটে যেতে। আনন্দ মোহন সাহা জানিয়েছেন, তাঁর ছেলে কৃষ্ণকান্ত সাহা বিধায়ক হয়েছেন তাঁর কাজ করার জন্য নয়, জনগণের কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য। আগামী দিনেও আনন্দ মোহন বাবু এই দোকান চালিয়ে যাবেন বলে জানান তিনি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/

MLA Krishnakanta Saha: ছেলে এখন বিধায়ক! তবুও ডেউচা বাসস্ট্যান্ডে চা-তেলেভাজা বিক্রি করছেন কৃষ্ণকান্তের বাবা, কুর্নিশ জানাচ্ছে বীরভূমবাসী

Previous post

হলুদ-কমলা সতর্কতা ১৫ জেলায়, রাতেই তুমুল ঝড়-বৃষ্টি ? দিনভর ভ্যাপসা গরম শেষে এল IMD-র বড় আপডেট

Next post

Kharagpur IIT: আইন শিক্ষার ইতিহাসে অনন্য নজির আইআইটি খড়গপুরের, সাম্মানিক অধ্যাপক পদে এবার দেশের প্রাক্তন প্রধান বিচারপতি

Post Comment

You May Have Missed