Manas Bhunia to CM Suvendu Adhikari: ‘মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে দেখে গর্ব হয়!’ শুভেন্দুর ভূয়সী প্রশংসায় মানস
Last Updated:
একসময়ের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রী। কিন্তু, পালাবদলের ঝড়ে উড়ে গেছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া। আর এই হারের পরেই তার গলায় ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা।
সবং: তিনি ছিলেন একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী। কিন্তু, পালাবদলের হাওয়ায় গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া। আর সোমবার সাংবাদিক সম্মেলনে এই হারের দায় নেওয়ার পাশাপাশি তাঁর গলায় ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা।
এই প্রসঙ্গে তিনি বলেন, “এই হারের জন্য আমি নিজে দায়ী”। সোমবার, সবংয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “উনিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে। আমি গর্ববোধ করি, একজন মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর প্রকল্প যেগুলো ঘোষণা করেছেন সেগুলো বাস্তবে রূপ দিক এবং সবং জুড়ে যে সন্ত্রাস চলছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।”
Kolkata,West Bengal




Post Comment