Mamata Banerjee: ‘নিজের হাতে মাছ রান্না করে খাওয়াব..,’ মোদির ঝালমুড়ির পাল্টা মমতার মাছ-ভাত! ভোটের ‘ঝাঁঝ’ বাড়াচ্ছে বাঙালির খাবার
Last Updated:
এদিন মুরারইয়ের সভা থেকেও ঝালমুড়ি নিয়ে মোদিকে আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘সব সাজানো। ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে। না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে?”
কলকাতা: বাঙালির দুই প্রিয় খাবার৷ মাছ এবং ঝালমুড়ি৷ বঙ্গভোটের এবারের দুই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ বাঙালির প্রিয় এই দুই খাবার ঘিরে তুঙ্গে উঠেচে মোদি-মমতা তরজা৷ রবিবার ঝাড়গ্রামে প্রচারে এসে কর্মসূচির ফাঁকে একটা ঝালমুড়ির দোকান থেকে ১০টাকার ঝালমুড়ি কিনে খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সঙ্গে সারেন জনসংযোগও৷ পরে সেই ভিডিও-ও নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেন মোদি৷ তৃণমূল যদিও গোটা ঘটনাকেই পূর্ব পরিকল্পিত ‘স্টান্ট’ হিসাবে দেখছে৷ অন্যদিকে, মমতা সরাসরি এই ঘটনাকে বলে দিয়েছেন, ‘নাটক’৷
এদিন বেলেঘাটার সভা থেকে মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে একাধিক মন্তব্য করেন মমতা৷ প্রত্যেক মন্তব্যের সুরই ছিল চড়া৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘ভোট আসলেই দেখবেন প্রচার কৌশল। ধ্যান করতে চলে যায়। এই সব দেখবেন না। দূরদর্শনে নিজের প্রচার করছেন। আমি ওনার কথা শুনিনি। মহিলা বিলের পেছনে ময়লা ছিল, আসলে ডিলিমিটেশন ছিল।’’
মমতার কটাক্ষ, ‘‘লোকসভায় হেরেছে দেখেছেন। আবার হারাব। ভোট দিয়ে হারাব। তুমি বাংলাকে হারাতে এসেছো। বাংলা তোমাকে হারাবে। ঝালমুড়ি খাচ্ছেন? তাহলে মাছ খেয়ে দেখান দেখি!’’ মমতার সরাসরি আক্রমণ, ‘‘সবার কাছে খই, ক্ষীরের নাড়ু পাঠাব, তিলের নাড়ু পাঠাব। সবার নাম ফোন নাম্বার নিয়ে রাখছি। সাথে হাতে গ্লাভস পরে বিছুটি পাতার নাড়ু বানাবেন, তার সাথে একটু চুন দিয়ে দেবেন। যাতে মুখটা পরিষ্কার হয়ে যায়।’’
কথার ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেই মমতা বলেন, ‘‘আমি মাছ ভাত খাওয়াব। নিজের হাতে মাছ রান্না করে খাওয়াব।’’
Apr 20, 2026 11:34 PM IST
Mamata Banerjee: ‘নিজের হাতে মাছ রান্না করে খাওয়াব..,’ মোদির ঝালমুড়ির পাল্টা মমতার মাছ-ভাত! ভোটের ‘ঝাঁঝ’ বাড়াচ্ছে বাঙালির খাবার




Post Comment