LPG Price Hike: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে ফের LPG-তে প্রভাব, হাজার টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে ফের LPG-তে ছ্যাঁকা। এক ধাক্কায় প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ৯৯৪ টাকা বাড়ল বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম এবার ৩ হাজার ২০২ টাকা। ৫ রাজ্যে-কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট মিটতেই ফের বাড়ল দাম। গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দাম না বাড়ায় স্বস্তি। কলকাতায় ডোমেস্টিক LPG-র দাম থাকছে ৯৩৯ টাকাই। জানুয়ারি থেকে দফায় দফায় বাড়ছে রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির সিলিন্ডারের দাম জানুয়ারিতে বেড়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। ফেব্রুয়ারিতে ৩১ টাকা-মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা বেড়েছে দাম। এপ্রিলে ২১৮ টাকা দাম বাড়ানো হয়। এবার মে-তে ফের দাম বাড়ল ১৯ কেজির সিলিন্ডারের। হোটেল-রেস্তোরাঁ-ক্যাটারিং-ফুড স্টল মালিকদের পকেটে টান! বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বাড়তে পারে খাবারের দাম। হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়লে পকেটে টান আমজনতারও।



Post Comment