Litchi Export: ফলন কম, দাম চড়া! মুর্শিদাবাদের লিচু যাচ্ছে দিল্লি-মুম্বই, হাজার প্রতি ২২০০ টাকায় বিক্রি

Litchi Export: ফলন কম, দাম চড়া! মুর্শিদাবাদের লিচু যাচ্ছে দিল্লি-মুম্বই, হাজার প্রতি ২২০০ টাকায় বিক্রি

Last Updated:

Litchi Export: ডাল-সহ মুর্শিদাবাদের লিচু প্যাকিং হয়ে রওনা দিচ্ছে মুম্বই ও দিল্লির উদ্দেশে। কিন্তু এবছর লিচুর ফলন কম। তাই ২২০০ টাকায় ১ হাজার লিচু বিক্রি করছেন বাগান মালিকরা।

+

লিচু

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় লিচুর চাষ করা হয়। বিশেষ করে জঙ্গিপুর মহকুমা লিচু চাষের জন্য বিখ্যাত। যদিও এবছর লিচুর ফলন কম। এমনকি সাইজও অনেক ছোট। গাছ থেকে লিচু নামনো শুরু হয়েছে। ডাল-সহ লিচু প্যাকিং হয়ে রওনা দিচ্ছে মুম্বই ও দিল্লি। এবছর ২২০০ টাকায় ১ হাজার লিচু বিক্রি করছেন বাগান মালিকরা।

রাজ্যে যে পরিমাণ লিচুর চাহিদা থাকে তার বেশিরভাগটাই জোগান দেন রঘুনাথগঞ্জ ও তার আশপাশ এলাকা চাষিরা। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দেখা দিয়েছে সমস্যা। তেমনভাবে ফলন হচ্ছে না লিচুর। আর লিচুর ফলন না হওয়ার জন্য বাজারে ঘাটতি দেখা দিয়েছে বাঙালির এই প্রিয় ফলের। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি লিচু পাওয়ার কথা।

আরও পড়ুনঃ গ্রাহকের থেকে খুচরো না নেওয়ায় ব্যাঙ্ককে জরিমানা করল আদালত, গুনতে হল কড়কড়ে ৩৫ হাজার টাকার মাশুল

কিন্তু গত দু-তিন বছর ধরে দেখা যাচ্ছে সেই গাছ থেকে লিচু মিলছে ১০০ কেজির কাছাকাছি। অর্থাৎ ফলনের এই ঘাটতি হওয়ার কারণেই একদিকে যেমন লিচুর দাম বাড়ছে অন্যদিকে তেমনি লিচুচাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। শুধু তাই নয় লিচুচাষ যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং খরচসাপেক্ষ। লিচুর ফলন হওয়ার পর সেই ফলন টিকিয়ে রাখতে গিয়ে বিভিন্ন ওষুধ স্প্রে করতে হয়, তাছাড়া পাখির হাত থেকে রক্ষা করার জন্য জাল টাঙাতে হয়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলার এক কৃষি আধিকারিক বলেন, সমস্যাটা দু’বছর ধরে চলছে। মূলত খামখেয়ালি আবহাওয়ার কারণেই লিচু চাষে ফলন ও উৎপাদন দুটোই কমেছে। এই ফল নিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে আরও বেশি সময়োপযোগী করে তোলা যায়। তবে এখন বর্তমানে লিচু রওনা দিচ্ছে মুম্বই ও দিল্লিতেও।

Previous post

‘মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই’, আগের ভোট পরবর্তী হিংসা-প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নৌশাদের

Next post

Central Bank Fixed Deposit Rate: সেন্ট্রাল ব্যাঙ্কে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে প্রায় ১ লাখ টাকা সুদ হিসেবে পেয়ে যাবেন ?

Post Comment

You May Have Missed