Indian Railways: বালিগঞ্জে সাড়ে ৬ ঘণ্টা লোকাল চলাচল বন্ধ! ২৭-২৮ জুন শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক লোকাল বাতিল, জানুন

Indian Railways: বালিগঞ্জে সাড়ে ৬ ঘণ্টা লোকাল চলাচল বন্ধ! ২৭-২৮ জুন শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক লোকাল বাতিল, জানুন

রেল সূত্রে জানা গিয়েছে, ডাউন প্যাসেঞ্জার লাইনের পয়েন্ট নং ১০৩B/১০৪A এবং ১০১A/১১০B-কে ৫২ কেজি রেল সেকশন থেকে ৬০ কেজি রেল সেকশনে সম্পূর্ণ রূপান্তরের কাজ করা হবে। এই কাজের জন্য ৬ ঘণ্টা ৩০ মিনিট (৩৯০ মিনিট) ট্রাফিক ব্লক নেওয়া হবে। ব্লকটি শনিবার রাত ১০টা ১৫ মিনিট (২২:১৫) থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট (০৪:৪৫) পর্যন্ত কার্যকর থাকবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমানোর লক্ষ্যেই সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার রাত ও রবিবার এই কাজের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, রবিবার সরকারি ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রী ও কর্মজীবী মানুষের উপর এর প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে বলেও জানানো হয়েছে।

বাতিল হওয়া EMU লোকাল ট্রেন

২৭ জুন ২০২৬ (শনিবার):

শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর: 34752, 34754, 34755, 34757

শিয়ালদহ–ক্যানিং: 34554, 34555

শিয়ালদহ–ডায়মন্ড হারবার: 34858, 34860, 34857, 34859

শিয়ালদহ–বজবজ: 34162, 34161

শিয়ালদহ–সোনারপুর: 34436

২৮ জুন ২০২৬ (রবিবার):

শিয়ালদহ–সোনারপুর: 34412, 34411

এছাড়াও একাধিক ট্রেনকে সোনারপুর এবং নিউ আলিপুর স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ রাখা হবে অথবা ওই স্টেশনগুলি থেকেই যাত্রা শুরু করানো হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে 34750 ডাউন এবং 34553 আপ। অন্যদিকে, ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে 34511 আপ এবং 34814 ডাউন।

আবীর ঘোষাল

Post Comment

You May Have Missed