Lightning Death: সতর্কবার্তাতেও এড়ানো গেল না ট্র্যাজেডি! পাঁশকুড়ায় কালবৈশাখীর বজ্রাঘাতে ২ কৃষকের মর্মান্তিক পরিণতি
Last Updated:
Lightning Death: বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় মাঠে কৃষিকাজ ও ফুল তোলার সময় বজ্রপাতে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সাধন সামন্ত ও গৌরহরি খাটুয়া। আকাশ কালো করে আসা মুহুর্মুহু বজ্রপাতের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পাঁশকুড়া, সৈকত শী: মাঠে ফুল তোলার সময় ঘনিয়ে এল বিপদ, মাটিতে লুটিয়ে পড়ল প্রবীণ ব্যক্তি। অন্যেরা ছুটে আসার আগেই সব শেষ। অন্যদিকে মাঠে একটু বেশি কাজের সঙ্গে যুক্ত ছিল আরেক প্রবীণ ব্যক্তি। বাড়ি ফেরা হল না এই দুই প্রবীণ ব্যক্তির। ঘটনা দু’টি ঘটেছে পাঁশকুড়ায়! দুপুরের পর থেকে বদলাল আকাশের রঙ। বৃহস্পতিবার কালো মেঘে ঢাকা পড়ে সারা আকাশ। তবে বৃষ্টি নয়, কাল আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। আর সেই ঝলকানিতেই ঘনিয়ে আসে বিপদ।বজ্রপাতে মারা যায় পাঁশকুড়া দুই প্রবীণ ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা ও পাঁশকুড়া পুলিশ সূত্রে জানা যায়, মাইশোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাকুলদা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক প্রবীণ ব্যক্তির। তিনি ফুলের ক্ষেতে ফুল তোলার কাজ করছিলেন। বিকেলের পর মেঘলা আকাশ মনোরম পরিবেশে ফুলতলাতেই মত্ত হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন একেবারেই কাজ শেষ করে বাড়ি ফিরবেন। কিন্তু তার আগেই কাল আকাশের বুক চিরে মুহুর্মুহু বজ্রপাত। আর সেই বজ্রপাতের আঘাতেই ফুলের ক্ষেতে এই লুটিয়ে পড়েন তিনি। ফুলের ক্ষেত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম সাধন সামন্ত। আনুমানিক বয়স ৬৫ বছর।
অন্যদিকে পাঁশকুড়ার প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলিয়াপুর গ্রামে আরও এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয় বজ্রপাতে। ওই প্রবীণ ব্যক্তি নাম গৌরহরি খাটুয়া। বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাঠে কৃষি কাজের সময় বজ্রপাতে আহত হন। পরিবারের লোকেরা উদ্ধার করে তাকে সঙ্গে সঙ্গে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বর্তমান সময়ে আবহাওয়া গত পরিবর্তনের কারণে প্রায় প্রতিদিনই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। যার ফলে বৃষ্টির সঙ্গে সঙ্গে ব্যাপক বজ্রপাত লক্ষ্য করা যায়। ২৫ জুন বৃহস্পতিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ঘন কাল মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। যদিও বর্তমান সময়ে আবহাওয়াবিদরা বজ্রপাতের সতর্কতামূলক পদক্ষেপের জন্য সাধারণ মানুষকে নানা ভাবে সচেতন করে তোলার প্রয়াস জারি রেখেছে। তবুও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে! তারই প্রমাণ এদিনের এই দুই প্রবীণ ব্যক্তির ঘটনা।
Purba Medinipur,West Bengal
Jun 26, 2026 10:03 AM IST




Post Comment