Ilish Utsav: মাটির পাত্রে রান্না, জঙ্গলমহলের ঢঙে রসনাতৃপ্তি! দার্জিলিংকে টেক্কা দিতে এবার অযোধ্যা পাহাড়ে ‘হিলস অফ ইলিশ’, জানুন পকেট ফ্রেন্ডলি মেনু চার্ট

Last Updated:

Ajodhya Pahar Ilish Utsav: বর্ষার মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেন এখন উত্তরবঙ্গের শৈলশহর! এই রূপের মাঝেই পর্যটকদের জন্য প্রথমবার আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইলিশ উৎসবের। মাটির পাত্র, শিল-নোড়ার বাটা মশলা আর খাঁটি পাহাড়ি সর্ষের ছোঁয়ায় কলাপাতে পরিবেশিত হবে পদ্মার ইলিশের ঐতিহ্যবাহী সব পদ।

ইলিশ উৎসবের বাহারি পদ
ইলিশ উৎসবের বাহারি পদ

অযোধ্যা পাহাড়, পুরুলিয়া: বর্ষার মরশুমে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দূর থেকে দেখলে মনে হতেই পারে উত্তরবঙ্গের কোনও শৈলশহর। আর এমন মরশুমে পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করতে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হল অযোধ্যা পাহাড়ে। পাহাড়ের বুকেই এবার শুরু হচ্ছে জিভে জল আনা ইলিশ উৎসব! তবে এখানে ঘটি বা বাঙালের চেনা ছকে নয়, পদ্মার ইলিশ টেবিলে পরিবেশন করা হবে একেবারে রাঢ়-মানভূম এবং আদিবাসী বা উপজাতীয় শৈলীতে।

Post Comment

You May Have Missed