Dudhkumar Mondal: লালবাতি নয়, স্কুটিই ভরসা! বেছে বেছে বাজার করলেন আমার-আপনার মতোই… বাজারে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে দেখে চমকে গেলেন সাধারণ মানুষ

Dudhkumar Mondal: লালবাতি নয়, স্কুটিই ভরসা! বেছে বেছে বাজার করলেন আমার-আপনার মতোই…  বাজারে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে দেখে চমকে গেলেন সাধারণ মানুষ

Last Updated:

Dudhkumar Mondal: অনেকেই মোবাইল ফোনে তাঁর সঙ্গে ছবি তোলেন। মন্ত্রীও হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন এবং স্বাভাবিকভাবেই নিজের কেনাকাটা সেরে বাড়ির পথে রওনা দেন।

বেছে বেছে বাজার করলেন আমার-আপনার মতোই...  বাজারে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল
বেছে বেছে বাজার করলেন আমার-আপনার মতোই… বাজারে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

বীরভূম, সৌভিক রায়: রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ময়ূরেশ্বরের বিজেপি বিধায়ক দুধকুমার মণ্ডল। তবে মন্ত্রী হওয়ার পরেও তাঁর জীবনযাত্রায় আসেনি কোনও জাঁকজমক বা আড়ম্বর। সরকারি গাড়ি, কনভয় কিংবা কড়া নিরাপত্তার বদলে এখনও তিনি ভরসা রাখেন নিজের মেরুন রঙের স্কুটির উপর। সাধারণ পোশাক পরে, থলে হাতে বাজারে ঘুরে বেড়ানোই তাঁর নিত্যদিনের অভ্যাস।

সকালের দিকে সিউড়ির রাস্তায় ট্রাউজার্স, প্রিন্টের শার্ট এবং চোখে চশমা পরে এক ব্যক্তিকে স্কুটিতে ঘুরে বেড়াতে দেখে প্রথমে অনেকেই চিনতে পারেননি। কিন্তু কাছে গিয়ে বুঝতে পারেন, তিনি আর কেউ নন—রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। মন্ত্রী হয়েও তাঁর এই সহজ-সরল জীবনযাপন দেখে অবাক সাধারণ মানুষ।

স্কুটিতে চেপে বাজার, নিজেই বাছলেন সবজি

সরকারি সুযোগ-সুবিধা হিসেবে নিরাপত্তারক্ষী, সরকারি গাড়ি-সহ নানা সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও, সেসবের প্রতি বিশেষ আগ্রহ নেই কৃষিমন্ত্রীর। নিজের স্কুটি চালিয়েই কখনও বিজেপির পার্টি অফিস, কখনও সিউড়ির বাজার, আবার কখনও চায়ের দোকানে পৌঁছে যান তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল স্থানীয় সবজি বাজারে। অন্য সাধারণ ক্রেতাদের মতোই উবু হয়ে বসে একে একে সবজি হাতে তুলে দেখলেন। পটল টিপে দেখলেন, ঢেঁড়স ভালো করে পরীক্ষা করলেন, মরশুমি ফল ও সবজির দাম জিজ্ঞাসা করে কিছুক্ষণ দরদামও করলেন। এরপর বিক্রেতাকে নির্ধারিত দাম মিটিয়ে থলে ভর্তি সবজি নিয়ে স্কুটিতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

মাটির মানুষ বলেই পরিচিত

দুধকুমার মণ্ডলকে কাছ থেকে দেখেছেন এমন অনেকেরই দাবি, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। মন্ত্রী হওয়ার পরেও সেই স্বভাবের কোনও পরিবর্তন হয়নি। তাই প্রোটোকলের আড়ালে না থেকে মানুষের মধ্যেই স্বচ্ছন্দে মিশে যান তিনি।

বাজারে মন্ত্রীকে দেখে ভিড়

যে মানুষটিকে গত কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় কৃষিমন্ত্রী হিসেবে দেখেছেন সাধারণ মানুষ, তাঁকেই হঠাৎ বাজারে দেখে উৎসুক হয়ে ওঠেন অনেকে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/

Dudhkumar Mondal: লালবাতি নয়, স্কুটিই ভরসা! বেছে বেছে বাজার করলেন আমার-আপনার মতোই… বাজারে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে দেখে চমকে গেলেন সাধারণ মানুষ

Previous post

আদালতের ধমক খেয়ে ‘ডিজে ইস্যু’-তে মামলা প্রত্যাহার অভিষেকের, দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা

Next post

Profitable Business Idea: এই ব্যবসায় সরকারি চাকরির থেকেও বেশি আয়, বিশ্ব বাজারে বিরাট চাহিদা! টাকা কামানোর ‘সিক্রেট’টা জেনে নিন

Post Comment

You May Have Missed