Donkey in Parliament: সেশন চলাকালীন পাকিস্তানের পার্লামেন্টে ঢুকে পড়ল গাধা! দেশের মানুষের ঠাট্টা, নিজের বন্ধুদের সংসদেই এসেছে বেচারা!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের খবরে পাকিস্তান। সীমান্তের ওপারে আজব কাণ্ড। তখন অধিবেশন চলছে। হঠাত্-ই সংসদে হাজির একটি গাধা! ঘটনার আকস্মিকতায় তাজ্জব বনে যান সাংসদ। তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা।
আরও পড়ুন: Pakistan’s Nuclear Button: শয়তান দেশের নিউক্লিয়ার বাটনের কন্ট্রোল এখন ‘সর্বশক্তিমান’ মুনীরের হাতেই
এদেশের সংসদে যেমন দুটি কক্ষ, পাকিস্তানেও তাই। এদিন অধিবেশন চলাকালীন গাধাটি ঢুকে পড়ে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে। গাধাটিকে বের করে দেওয়ার জন্য ছুটে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাতে অবশ্য কোন হেলদোল ছিল না প্রাণীটির। বরং সে ফের সংসদের ভিতরে গিয়ে বেশ কয়েকজন সাংসদকে ধাক্কা মারে। এরপর ফের তাকে বাইরে বের করে দেওয়া হয়।
এদিকে গোটা ঘটনাটি ধরা পড়েছে সংসদের সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির মজা করে বলেন, ‘প্রাণীরাও আমাদের আইন নিয়ে কিছু বলতে চায়’। হাসির রোলে ওঠে সংসদে। গাধা কীভাবে সংসদের ঢুকল? তদন্ত শুরু করেছে নিরাপত্তা আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, গাধা সম্ভবত পথভ্রষ্ট হয়ে সংসদের অরক্ষিত করিডোর দিয়েই ভিতরে ঢুকে পড়েছিল।
এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এখন মিমের ছড়াছড়ি। একজন লিখেছেন, ‘গাধাদের সংসদের আরও একটি গাধা চলে এসেছে’। আর একজন লিখেছেন, পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বন্ধুরা ছিল,তাদের কিছু বলতে গিয়েছিল’। আর একজনের মন্তব্য়, ‘অন্য কেউ তার আসনে বসে ছিল। তাই সে রেগে গিয়েছে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment