Gangasagar Setu: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ইতি! গঙ্গাসাগরে ৪ লেনের সেতু নিয়ে এল বড় আপডেট, নতুন দিগন্তের আশায় বাসিন্দারা

Last Updated:

Gangasagar Setu: মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় ঘণ্টার পর ঘণ্টা জল আটকে থাকার দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি পেতে চলেছেন সাগরদ্বীপবাসী! অসুস্থ রোগী থেকে শুরু করে নিত্যযাত্রী এবং গঙ্গাসাগর মেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার কথা ভেবে মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়েছে।

+

মুড়িগঙ্গা নদীতে অপেক্ষায় যাত্রীরা

কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মুড়িগঙ্গায় জল কমলেই দুর্ভোগ। ভাটার সময় ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়। অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনে বাইরে যাওয়া ব্যক্তিরা সকলেই এর ফলে অসুবিধায় পড়েন। তবে এবার নতুন দিনের আশায় রয়েছেন স্থানীয়রা। এই সমস্যা সমাধানের জন্য সাগর সেতু সাগরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। বর্তমানে এই সেতু না হওয়ায় একাধিক অসুবিধা হচ্ছে। ভাটার সময় জল থাকেই না। ফলে সেতুর খুব দরকার। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ২০২৯ এই সেতু খুলবে সকলের জন্য। সেজন্য উৎসাহিত স্থানীয়রা।

শুধু স্থানীয়রা নয়, ​গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে সাগরদ্বীপে। কিন্তু মুড়িগঙ্গা নদী পারাপারই এই যাত্রার সবচেয়ে বড় বাধা। ভাটার সময় নদীতে জল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা ভেসেল পরিষেবা বন্ধ থাকে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় পুণ্যার্থী ও সাগরদ্বীপের সাধারণ মানুষকে।

Post Comment

You May Have Missed