Cooch Behar News: ‘প্রথমবার চুরি করেছি…’, বেদম মারের হাত থেকে বাঁচতে দুই যুবকের কাকুতি-মিনতি! ছাগল হাতাতে এসে হাতেনাতে ধরা

Cooch Behar News: ‘প্রথমবার চুরি করেছি…’, বেদম মারের হাত থেকে বাঁচতে দুই যুবকের কাকুতি-মিনতি! ছাগল হাতাতে এসে হাতেনাতে ধরা

Last Updated:

Cooch Behar News: দিনের আলোয় বাড়ির গেট থেকে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের তুলে দেওয়া হল পুলিশের হাতে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জামালদহ–বালাপুকুরি এলাকায়। উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়।

ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা (প্রতীকী ছবি)
ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা (প্রতীকী ছবি)

মেখলিগঞ্জ, কোচবিহার, শুভঙ্কর সাহা: দিনের আলোয় বাড়ির গেট থেকে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের তুলে দেওয়া হল পুলিশের হাতে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জামালদহ–বালাপুকুরি এলাকায়।

জানা গিয়েছে, সাইকেলে করে এসে ওই দুই যুবক বাড়ির সামনে রাখা একটি পাঁঠা ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে এসে তাদের ধরে ফেলেন।

ধরা পড়ার পর যুবকরা নিজেদের প্রথমবার চুরি করতে এসেছেন বলে দাবি করে ক্ষমা চাইতে থাকেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। বরং খবর ছড়িয়ে পড়তেই আরও লোক জড়ো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর পরিস্থিতি থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দিনের আলোয় ঘরের সামনে এমন ঘটনায় সকলেই অবাক। স্থানীয়রা বলছেন, যদি গৃহপালিত পশু ঘরের সামনে থেকে এইভাবে চুরি যায়, তাহলে বাড়ি ছেড়ে বাইরে গেলে তো আরও বড় ক্ষতি হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: ‘প্রথমবার চুরি করেছি…’, বেদম মারের হাত থেকে বাঁচতে দুই যুবকের কাকুতি-মিনতি! ছাগল হাতাতে এসে হাতেনাতে ধরা

Previous post

প্রচার করতে গিয়ে অসুস্থ, তারপরেও কেন টানা রোদে ঘুরে সভা, রোড-শো করতে হচ্ছে দেবকে?

Next post

Adhir Chowdhury: জল-ফ্যান দেওয়ার ‘অপরাধে’ মধ্যরাতে বাড়িতে হামলা! মুর্শিদাবাদে রক্তাক্ত পরিবার, অস্ত্র রাখার ডাক অধীরের—তুঙ্গে রাজনৈতিক ঝড়

Post Comment

You May Have Missed