তৃতীয় টি-২০তেই রোহিত, বিরাটদের বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন ছন্দে থাকা তিলক বর্মা

ওয়েলিংটন: ভারতের হয়ে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন তিলক বর্মা। ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, দলকে জেতাচ্ছেন। শনিবারও বিরাট চাপের মুখে ভারতের হয়ে অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিলক। ক্রাইস্টচার্চে তাঁর ব্যাট থেকে ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস আসে। সেই ইনিংসে ভর করেই ভারতীয় দল দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে নেয়। তৃতীয় টি-২০-তে তিলক কিন্তু রোহিত ও বিরাটের দলে নাম লেখাতে পারেন।

তৃতীয় টি-২০ ম্য়াচে তিলক যদি ছয়টি ছক্কা হাঁকাতে পারেন তাহলেই তিনি আন্তর্জাতিক টি-২০তে ১০০টি ছক্কা হাঁকিয়ে ফেলবেন। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য ও সঞ্জু স্যামসন, এর আগে এই কয়েকজন ভারতীয় ব্যাটারই আন্তর্জাতিক টি-২০তে শতাধিক ছক্কা হাঁকিয়েছেন। সেই তালিকায় নাম লেখাতে পারেন তিলক। 

Previous post

High Return SIP: কোটিপতি হওয়ার সুপারহিট সূত্র! ৭,০০০ টাকা এসআইপিতে বিনিয়োগেই ১ কোটি, সবার আগে জানার সহজ উপায়

Next post

3 Detained In Medical College Chaos: শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম, মেডিক্যাল কলেজে পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

Post Comment

You May Have Missed