3 Detained In Medical College Chaos: শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম, মেডিক্যাল কলেজে পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

Last Updated:

পরিস্থিতি উত্তাল কলকাতা মেডিকেল কলেজে,  স্বাস্থ্যমন্ত্রীর শারদ্বত মুখোপাধ্যায় সেখানে যাওয়ার কথ৷ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ১১ বছরের নাবালক মৃত্যু কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

মেডিক্যাল কলেজের ঘটনায়   ৩ জনকে আটক করেছে পুলিশ
মেডিক্যাল কলেজের ঘটনায়   ৩ জনকে আটক করেছে পুলিশ

কলকাতা: মেডিক্যাল কলেজে তোলপাড়৷ চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যু এই অভিযোগে ব্যাপক গন্ডগোল শুরু হয়৷  একত্রিত হওয়া জনতার মধ্যে উত্তেজনা বেড়ে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়৷  পুলিশকে মারধোর করার অভিযোগ৷ এই ঘটনায়  ৩ জনকে আটক করেছে পুলিশ৷

পরিস্থিতি উত্তাল কলকাতা মেডিকেল কলেজে,  স্বাস্থ্যমন্ত্রীর শারদ্বত মুখোপাধ্যায় সেখানে যাওয়ার কথ৷ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ১১ বছরের নাবালক মৃত্যু কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে পরিবার। মৃত নাবালকের নাম পবন যাদব। হাওড়ার আন্দুলের বাসিন্দা।

কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা ছড়ায় কারণ এগারো বছরের বালক মারা গেছে  ভুল ইনজেকশন দেওয়ায়৷  ছ’নম্বর গেটের সামনে মাদার এন্ড চাইল্ড হাবের সামনে৷  ঘটনাস্থলে বউবাজার থানার পুলিশ পৌঁছয়৷ আবার উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷

পরিবারের অভিযোগ,আজ সকাল ১০টা নাগাদ পেটে ব্যথার সমস্যা নিয়ে পবনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে আসেন তার মা। তাঁদের দাবি, হাসপাতালে আনার সময় শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিকই ছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় জুনিয়র চিকিৎসকেরা তাকে একটি ইঞ্জেকশন দেন। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে।

পরিবারের আরও অভিযোগ, শিশুটির মৃত্যুর পর কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে

Post Comment

You May Have Missed