BJP-TMC Clash: দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন অভিষেক, এয়ারপোর্টে পৌঁছনোর আগেই BJP-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি

BJP-TMC Clash: দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন অভিষেক, এয়ারপোর্টে পৌঁছনোর আগেই BJP-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি

Last Updated:

BJP-TMC Clash: নয়াদিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার আগে বিমানবন্দর চত্বরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এয়ারপোর্টে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি
এয়ারপোর্টে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের কলকাতা বিমানবন্দরে নামার আগেই ব্যাপক উত্তেজনা। বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিমানবন্দরে দু-পক্ষের মধ্যে মারপিট। একদিকে তৃণমূল কর্মীরা, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষও রয়েছে। বিমানবন্দর চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ঝামেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরছিলেন। সেই সময় বিজেপির সদস্যরা গিয়েছিল বিক্ষোভ দেখাতে। অন্যদিকে, তৃণমূল সমর্থকরা গিয়েছিল অভিষেকের সমর্থনে। তখনই দু-পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। অশান্তির জেরে মূল গেট ছেড়ে, অন্য গেট দিয়ে বের করে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য গেট দিয়ে বের করে দেওয়া হয়।

এদিন দিল্লি থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় নামার ঠিক আগেই, বিমানবন্দর চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণের আগেই বিমানবন্দরে জড়ো হন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তৃণমূল কর্মী-সমর্থকরা এসেছিলেন দলীয় নেতার জন্য।

আরও পড়ুনঃ অভিষেক বন্দোপাধ্যায় এর কলকাতা বিমানবন্দরে নামার আগেই উত্তেজনা, বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিমানবন্দর চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজনার জেরে কিছু সময়ের জন্য নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়। এরই মধ্যে দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে মূল গেট এড়িয়ে অন্য নিরাপদ পথ দিয়ে বাইরে নিয়ে যান বলে সূত্রের খবর। অন্যদিকে, কিছু সময়ের মধ্যেই বিমানবন্দরে পৌঁছন বিজেপির সুকান্ত মজুমদারও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ হস্তক্ষেপে করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে বিমানবন্দরে আসা যাত্রীদেরও সাময়িক সমস্যার সম্মুখীন হতে হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

BJP-TMC Clash: দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন অভিষেক, এয়ারপোর্টে পৌঁছনোর আগেই BJP-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি

Post Comment

You May Have Missed