বিপাকে সলমন খান! আদালতে পিছিয়ে গেল অভিনেতার দায়ের কথা ‘কালা হিরণ’ মামলা

বিপাকে সলমন খান! আদালতে পিছিয়ে গেল অভিনেতার দায়ের কথা ‘কালা হিরণ’ মামলা

কলকাতা: ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লেগ্যাসি’ নিয়ে সলমন খানের (Salman Khan) দায়ের করা মামলা পিছিয়ে গেল। সদ্য নতুন এই সিনেমার ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সলমন খানের নামের সঙ্গে যে জড়িয়ে রয়েছে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা, সেই কথা সবারই জানা। অভিনেতা ইতিমধ্যেই একাধিকবার আদালতে এবং সাক্ষাৎকারে দাবি করেছেন যে, তিনি দায়ী নন। তাঁকে অযথাই ফাঁসানো হচ্ছে। তবে ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লেগ্যাসি’ -র ঝলক প্রকাশ্যে আসার পরেই, শুরু হয়েছে চর্চা। কোথাও সলমন খানের কোনও নাম না নেওয়া হলেও, বিনোদন দুনিয়ার খবরে যাঁরা আগ্রহী, তাদের মনে হচ্ছে এই সিনেমা সলমন খানের সেই কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনাকেই তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে মুখ্যভূমিকায় যে অভিনেতা অভিনয় করছেন, তাঁকে অনেকটাই সলমনের মতো দেখতে বলে মনে করছেন অনেকেই। আর এই সিনেমার ঝলক প্রকাশ্যে আসার পরেই, আদালতের দ্বারস্থ হয়েছেন সলমন খান। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে , এই অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিন ছিল সেই মামলারই শুনানি।

কেন আদালতে স্থগিত হয়ে গেল সলমন খানের দায়ের করা মামলা?

এদিন আদালতে সলমন খানের আইনজীবী বলেন, সলমন খানের জীবন নিয়ে ইচ্ছাকৃতভাবে ছবি তৈরি করা হচ্ছে। সলমনের অনুমতি ছাড়া এই অধিকার কারও নেই। আর এক্ষেত্রে সলমন খানের অনুমতি নেওয়া হয়নি। সেই কারণে এই সিনেমার প্রচার থেকে শুরু করে মুক্তি, সমস্ত বিষয়েই স্তগিতাদেশের দাবি জানানো হয় সলমন খানের আইনজীবীর তরফ থেকে। তবে এদিন সিনেমার নির্মাতারা সলমন খানের এই অভিযোগের উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন। চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, সলমন যে অভিযোগ করেছেন, তার কোনও কপি পাননি তাঁরা। এরপরে বিচারপতি বলেন, তাঁদের ফের নোটিস সার্ভ করতে। মামলার পরবর্তী দিনে সলমন খানের বিবাদী পক্ষের সলমনের অভিযোগের ভিত্তিতে জবাব দেওয়ার কথা। তবে ইতিমধ্যেই এই সিনেমাটি যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ‘কালা হিরণ’ বিতর্কের মধ্যেই এবার ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা সোনু মিশ্র। সলমনের চরিত্র তাঁরই ফুটিয়ে তোলার কথা ছিল বলে জানা গিয়েছে। ছবির শুটিংও শুরু করে দিয়েছিলেন তিনি। তার পরই হঠাৎ ছবি থেকে বেরিয়ে এলেন। তাঁর দাবি, প্রকাশ্যে সলমনের নামে খারাপ কথা বলতে বাধ্য করা হচ্ছিল তাঁকে। 

আরও পড়ুন: Ambarish Bhattacharya: অবশেষে বিয়ের পিঁড়িতে অভিনেতা অম্বরীশ? পাত্রী কে?

Previous post

BJP-TMC Clash: দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন অভিষেক, এয়ারপোর্টে পৌঁছনোর আগেই BJP-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি

Next post

রথযাত্রার পরেই রেল দুর্ভোগ! বালেশ্বরে লাইনে বাতিল-রুট বদল একগুচ্ছ ট্রেনের, দেখে নিন তালিকা

Post Comment

You May Have Missed