Bankura News: গরিবের ‘মাসিহা’ ছিলেন এই ডাক্তার, বিদ্যুৎহীন গ্রামে ফোনের আলোয় দিতেন চিকিৎসা! গাড়ি দুর্ঘটনায় অকালে সব শেষ
Last Updated:
Bankura News: বিদ্যুৎবিহীন অন্ধকার গ্রামে মুঠোফোনের আলোয় চিকিৎসা করা থেকে শুরু করে দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও রক্তপরীক্ষার ব্যবস্থা, সব ক্ষেত্রেই ছিল তাঁর অসামান্য উদ্যোগ ও মানবিকতা। একটি অর্জুন গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ হারাসেল সেই চিকিৎসক ডক্টর দীপক গুপ্ত।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলায় নিঃস্বার্থ চিকিৎসা পরিষেবার এক উজ্জ্বল অধ্যায় আচমকাই থমকে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। শনিবার গভীর রাতে ছাতনার কমলপুর থেকে ফেরার সময় কাটজুড়িডাঙ্গা মোড়ে একটি অর্জুন গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ হারান বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপক গুপ্ত। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাঁকুড়া। গত প্রায় তিন থেকে চার বছর ধরে প্রত্যন্ত আন্দারথোল গ্রামে সপ্তাহে একদিন করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন তিনি।
বিদ্যুৎবিহীন অন্ধকার গ্রামে মুঠোফোনের আলোয় চিকিৎসা করা থেকে শুরু করে দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও রক্তপরীক্ষার ব্যবস্থা, সব ক্ষেত্রেই ছিল তাঁর অসামান্য উদ্যোগ ও মানবিকতা। “আলোর দিশা কর্মযোগ” নামে এক সামাজিক সংগঠনের তত্ত্বাবধানে চলা এই মহৎ উদ্যোগের নেপথ্যে ছিল শ্রীমদ্ভগবদ্গীতা-র কর্মযোগের আদর্শ। আলোর দিশার সভাপতি অভিজিৎ মন্ডল বলেন, “ভাবতে পারছি না! এই ক্ষতি অপূরণীয়।
ভারতের মত জনবহুল দেশে যেখানে রোগী-ডাক্তারের অনুপাত এখনও উদ্বেগজনক, সেখানে এই ধরনের নিবেদিতপ্রাণ চিকিৎসকদের অবদান অপরিসীম। ডক্টর দীপক গুপ্ত সেই বিরল উদাহরণগুলির মধ্যে একজন, যিনি পেশাকে পেশা হিসেবে নয়, মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর এই অসমাপ্ত কর্মযজ্ঞই আগামী দিনে বহু মানুষকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে বলেই মনে করছেন এলাকাবাসী।
Bankura,Bankura,West Bengal
Bankura News: গরিবের ‘মাসিহা’ ছিলেন এই ডাক্তার, বিদ্যুৎহীন গ্রামে ফোনের আলোয় দিতেন চিকিৎসা! গাড়ি দুর্ঘটনায় অকালে সব শেষ




Post Comment