Anit Thapa Resigns: ‘জিটিএ ফাইলস’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা অনীত থাপার, পাহাড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

Anit Thapa Resigns: ‘জিটিএ ফাইলস’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা অনীত থাপার, পাহাড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

Last Updated:

Anit Thapa Resigns: দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে নতুন করে জল্পনা তুঙ্গে। জিটিএ সংক্রান্ত ফাইল নিয়ে সতর্কবার্তা জারির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অনিত থাপার ইস্তফার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা।

ইস্তফা অনীত থাপার
ইস্তফা অনীত থাপার

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে নতুন করে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগে জিটিএ-র ফাইল খোলার হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনীত থাপা। শুধু চেয়ারম্যান পদই নয়, তিনি জিটিএ-র সভাসদ পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন।

সম্প্রতি পাহাড় সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ-তে তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ‘জিটিএ ফাইলস’ খোলার কথা বলেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই পাহাড়ের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে এবং প্রশাসনিক মহলেও নড়াচড়া শুরু হয়। ইস্তফার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় অনীত থাপা বলেন, “রাজ্যে পরিবর্তন এসেছে এবং মানুষ সেই পরিবর্তনকে মেনে নিয়েছে। জিটিএ নিয়ে পাহাড়ের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সবাই চাইছে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। তবে জিটিএ-তে খুব বেশি অর্থ বরাদ্দ আসত না।” তিনি আরও জানান, মানুষের ক্ষোভ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্তির পরেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? নাকি টাকা পেতে ভেরিফিকেশন ‘মাস্ট’? এল জরুরি আপডেট

অনীত থাপার এই পদক্ষেপের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জিটিএ-র দায়িত্বে এবার কাকে আনা হবে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন করে কি আবার পাহাড়ের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা বিমল গুরুং-এর প্রত্যাবর্তনের পথ খুলছে? সেই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ের রাজনীতিতে। জিটিএ-র শীর্ষ পদে এই আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং জিটিএ-র ভবিষ্যৎ নেতৃত্বের দিকে।

Previous post

New Business Idea: হাতেগোনা ৩ হাজার টাকায় শুরু করা যাবে এই বিজনেস, উপহার দিলে লোকে লুফে নেবে! জামাইষষ্ঠীতে ব্যবসা জমে ক্ষীর

Next post

অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক

Post Comment

You May Have Missed