Amit Shah Sukna SSB: ‘অনুপ্রবেশ রোখাই লক্ষ্য’, সুকনায় অমিত শাহের হুঁশিয়ারি, সীমান্ত নিরাপত্তায় আরও জোর, মমতাকে নিশানা
Last Updated:
Amit Shah Sukna SSB: ‘চিকেনস নেক’-এ ত্রিস্তরীয় নিরাপত্তা, সুকনা থেকে বড় ঘোষণা অমিত শাহের।
শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সুকনার সশস্ত্র সীমা বল শিবিরে (এসএসবি) গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে ফের একবার বিগত সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। তিনি বলেন, ‘১১২৯ একর জমি সীমান্তের জন্যে ৪৫ দিনের মধ্যে দেওয়া হয় বিএসএফের হাতে। ২০১৪ সাল থেকে চাইছিলাম। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও চেয়েছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেননি। দেশের নিরাপত্তার স্বার্থে এমন সরকারকে এনেছেন তাদের ধন্যবাদ। আরও ২৯ একর জমির টাকা আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।’

Post Comment