Agriculture News: নামখানায় জমা জলে পচলো বীজতলা, বিপুল ক্ষতি! চরম আর্থিক লোকসানে কান্নায় ভেঙে পড়লেন কৃষকরা

Last Updated:

Agriculture News: টানা বৃষ্টি ও দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে নামখানা ব্লকে ব্যাপক ক্ষতির মুখে ধানের বীজতলা। চাষের মরশুম চলে যাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে চড়া দামে চারা সংগ্রহ করে নদী পার হচ্ছেন কৃষকরা। তৈরি হয়েছে তীব্র আর্থিক অনটন।

+

নামখানায় ভারী বৃষ্টি ও জলজটে নষ্ট ধানের বীজতলা, নৌকায় করে ধানের চারা নিয়ে যাচ্ছেন কৃষক

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: অতিবৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমি জলের তলায়, ফলে নষ্ট হয়েছে বীজতলা। বাধ্য হয়ে নদী পেরিয়ে নামখানায় নৌকায় করে আনতে হচ্ছে ধানের চারা। এই ঘটনায় কার্যত চোখের জল ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা।

Post Comment

You May Have Missed