Accident: মোটরসাইকেল নিয়ে পাহাড়ে ঘুরতে এসে ভয়ঙ্কর পরিণতি! পথচারীকে ধাক্কা, দার্জিলিংয়ে মৃত ২
Last Updated:
দার্জিলিং এবং গরুমারায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত ২, আহত হয়েছেন ৪ জন৷
দার্জিলিং: দার্জিলিংয়ের মালিধুরায় পথ দূর্ঘটনায় মৃত্যু ২ জনের। বাইক নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের ২ পর্যটক। রবিবার সিংমারির কাছে মালিধুরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে উলটো দিক থেকে হেঁটে আসা এক স্থানীয় বাসিন্দাকে। ছিটকে পড়ে ৩ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পর্যটকের। মৃতের নাম হীরক দাস।

Post Comment