Abhishek Banerjee: “যা ক্ষমতা আছে করুন..”, থানা থেকে বেরিয়েই চ্যালেঞ্জ অভিষেকের, “অন্য়ায় করলে, সাজা পেতে হবে”, পাল্টা রাহুল সিনহা

কলকাতা: ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় এদিন হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হতেই এদিন ক্ষোভ উগরে দেন তিনি। বলেন,’বিজেপি জানে এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসেনি।’ পাশাপাশি ক্যামাক স্ট্রিটকাণ্ডে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।’ ছুঁড়ে দেন চ্যালেঞ্জও। পাল্টা নিশানা বিজেপি নেতা রাহুল সিনহার। 

আরও পড়ুন, মমতার বিরুদ্ধে FIR, ‘সময় না দিলে’ কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ

এদিন অভিষেক বলেন, গত পরশুদিন রাতের বেলা ৯টার পর, আমাকে নোটিস দেওয়া হয়। আমার পূর্ব নির্ধারিত অনেক কাজ ছিল। সেগুলি বাতিল করে, তদন্তের স্বার্থে আমি এসেছি। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। এবং ২৭ তারিখের যে ঘটনা, ..কলকাতা পুলিশের ১ হাজার কর্মীকে দিয়ে একটা সাইনবোর্ড নামানোর যে প্রচেষ্টা, এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা, সেগুলি মানুষ দেখেছে। এবং শুধু গত ২৭ তারিখ নয়, গতকালও ..আমদের কর্মী সমর্থকদের হ্যারাস করার যে প্রচেষ্টা, …এদের যা ক্ষমতা আছে করুক। ইডি,সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাক, পুলিশ লাগাক যা ক্ষমতা আছে করুন।’

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘যেভাবে পুলিশের উপর লাফিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, কীভাবে পুলিশি কাজে বাধা দিচ্ছে তৃণমূলের নেতারা, …প্রকারান্তে গুন্ডামি করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গুন্ডামি হয়েছে সরকারি কর্মচারীদের উপর।অতয়েব সেই কারণের জন্য, এটা তৃণমূল আমল নয়, যে পুলিশ গিয়ে টেবিলের তলায় লুকোবে, পুলিশ গিয়ে আলমারির পিছনে লুকোবে, এটা বিজেপি সরকার, একানে আইন সর্বাগ্রে শ্রেষ্ঠ হবে। আর আইনের শাসন সর্বোত্র চলবে, অতয়েব পুলিশ যে আইনের শাসকের রক্ষক, তাঁকে কোনওভাবেই অপমান করে, তাঁকে কোনওভাবেই হামলা করে, ঠেকানো যাবে না। আর যারা আটকাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্ব দিয়েছেন। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় ডেকে পাঠানো হয়েছে। কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়। অন্যায় করলে, যে কোনও ব্যক্তির সাজা পেতে হবে।’  

Post Comment

You May Have Missed