Aadhar Card: আধার নিয়ে পড়ুয়াদের চিন্তার দিন শেষ, গরমের ছুটিতে স্কুলেই মিলছে বড় সুবিধা! কার্ডে বানান ভুল এবার অতীত

Aadhar Card: আধার নিয়ে পড়ুয়াদের চিন্তার দিন শেষ, গরমের ছুটিতে স্কুলেই মিলছে বড় সুবিধা! কার্ডে বানান ভুল এবার অতীত

Last Updated:

Nadia Aadhar Card: গরমের ছুটি চললেও নদিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কারণে ডাকা হচ্ছে পড়ুয়াদের। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্রছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হয়েছে বিদ্যালয় থেকেই। নাম বা পরিচয় সংক্রান্ত ভুলের কারণে ভবিষ্যতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। স্কুলের উদ্যোগ নজর কেড়েছে সকলের।

+

গরমের ছুটিতে পড়ুয়াদের জন্য বিদ্যালয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার উদ্যোগ

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: গত ৯ মে থেকে গরমের ছুটি পড়েছে রাজ্যের সমস্ত স্কুলে। এই ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন ছুটি চলতে থাকলেও নদিয়ার শান্তিপুর সুত্রাগড় কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়ারাদের বিদ্যলয়ে আসতেই হচ্ছে অন্তত একটা দিন। কারণ বিদ্যালয় থেকে মাইকে প্রচার করে বলা হয়েছিল, তাদের আধার কার্ড প্রস্তুত করার জন্য উপস্থিত থাকতে হবে বিদ্যালয়।

অনেক সময় দেখা যায় পরিচয় পত্র তৈরির ক্ষেত্রে হয় নিজের নামের ভুল কিংবা বাবা-মায়ের নামের ভুল কিংবা অন্যান্য ভুল ভ্রান্তি হয়ে যায় অনেক সময়। এই সমস্ত কারণের জন্য আধার কার্ড তৈরি হয়নি, অথচ বয়স অনেক হয়ে গিয়েছে এমনও মানুষও অনেক সময় দেখতে পাওয়া যায়। ভবিষ্যতে বিভিন্ন অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে পড়তে হয় তখন অসুবিধার মধ্যে তাদের। সেই কারণেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ১০ জন করে নিয়ে গিয়ে কৃষ্ণনগর থেকে আধার কার্ড করিয়ে আনতেন।

কিন্তু এতটা দূরত্ব হওয়ার কারণে অনেকে সময় যেতে অনীহা বোধ করত ছাত্র-ছাত্রীরা। তখন থেকেই স্কুলে শিক্ষকরা চিন্তাভাবনা করেছিলেন এমন কিছু ব্যবস্থা চালু করতে হবে যাতে বিদ্যালয়ে বসেই আধার কার্ড তৈরি করে দেওয়া যায় এই সমস্ত ছাত্র-ছাত্রীদের। পরবর্তীকালে বিদ্যালয় থেকে যোগাযোগ করেন আধার কার্ডের মেইন ডিপার্টমেন্টে। তখন আধার কার্ডের অফিস থেকে তাদের আশ্বাস দেওয়া হয় কোনও একটি ব্যবস্থা করার।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এরপর সেই অফিস থেকে বিদ্যালয়ের কাছে ডাক আসে শান্তিপুরের পোস্ট অফিসে যোগাযোগ করতে। এরপরেই পোস্ট অফিস থেকে পালা করে দুজন তিনজন প্রতিদিন পোস্ট অফিসের কর্মীরা এসে এই বিদ্যালয় ছাত্র ছাত্রীদের আধার কার্ড করে দিচ্ছেন। ১৮৫ জন ছাত্রছাত্রীর মোট আধার কার্ড করা হবে। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন ছাত্রছাত্রীর আধার কার্ড করা হচ্ছে। শান্তিপুরের ক্ষেত্রে এমন উদ্যোগ রীতিমতো নজির সৃষ্টি করেছে। ছাত্র-ছাত্রীদের উপকার এমন ভাবেও করা যায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Aadhar Card: আধার নিয়ে পড়ুয়াদের চিন্তার দিন শেষ, গরমের ছুটিতে স্কুলেই মিলছে বড় সুবিধা! কার্ডে বানান ভুল এবার অতীত

Previous post

Waterlog Issue: বর্ষা আসার আগেই বানভাসি পুরুলিয়া! মাত্র ২ দিনের বৃষ্টিতেই হাঁটু জলে ডুবল শহরের একাধিক এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা

Next post

প্রবল বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত কলকাতা ! শহরের কোন রাস্তাগুলিতে গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল ?

Post Comment

You May Have Missed