কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : জোড়াফুল প্রতীকের মালিকানা কারা? কার দখলে যাবে তৃণমূল কংগ্রেসের লোগো? কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? এই প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক। আমাদের যা বলার, জানানোর লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। দেশে আইন আছে, কানুন আছে, নির্বাচন কমিশন রয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। আমাদের যা বক্তব্য নির্বাচনে কমিশনে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রিতিনিধি, সর্বস্তরের জনপ্রিতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। আমরাই তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে যা জানানোর জানিয়েছি। নির্বাচন কমিশন কিছু জানালে সকলে জানতে পারবেন। আমরা দেশের আইন-কানুন, নির্বাচন কমিশনে আস্থাশীল।’                  

‘আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না’, হুঁশিয়ারি হুমায়ুন কবীরের 

তৃণমূলের ঘর ভেঙে খানখান। দলের রাশ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতের বাইরে। তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন, সেখানেই থাকছে না তৃণমূলনেত্রীর ছবি। অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বেহাত হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। ‘কালীঘাট-তৃণমূল’ আর ‘ঋতব্রত-তৃণমূল’। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়দের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। হাওড়া মধ্য- র বিধায়ক অরূপ রায় তৃণমূলের জোড়াফুল প্রতীক কার দখলে যাবে সেই সম্পর্কে বলেছেন, ‘সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।’ গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়রা। এদিকে ‘কালীঘাট-তৃণমূল’-এর তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কিন্তু, প্রতীক কার কাছে থাকে, সেটাই এখন দেখার। 

‘শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি’ – ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 

‘কালীঘাট-তৃণমূল’-এর চাপ বাড়িয়ে ফের বৈঠকে ‘ঋতব্রত-তৃণমূল’, মমতার ছবি ছাড়া তৃণমূলের প্রতীক নিয়ে ফের বিদ্রোহীদের বৈঠক। কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। ‘ঋতব্রত-তৃণমূল’-এর ডাকে বৈঠক, হাজির দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠকে এসেছেন ৪ জন বিধায়ক, ৪৭ জন প্রাক্তন কাউন্সিলর। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে ফের বৈঠকে ‘ঋতব্রত-তৃণমূল’।             

Previous post

Mecha Sandesh GI Tag: বিশ্ববাজারে আজ গর্বের দিন বাঁকুড়ার, মেচা সন্দেশ পেল ‘জিআই’ তকমা! আসল স্বাদ পেতে রইল সেরা দোকানের ঠিকানা

Next post

তৃণমূলের প্রতীকের ‘মালিকানা’ প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?

Post Comment

You May Have Missed