Train Cancel: আজ থেকেই আদ্রা-আসানসোলে রেলের ব্লক! বাতিল বহু মেমু ট্রেন, সফরের আগে দেখে নিন তালিকা

Train Cancel: আজ থেকেই আদ্রা-আসানসোলে রেলের ব্লক! বাতিল বহু মেমু ট্রেন, সফরের আগে দেখে নিন তালিকা

Last Updated:

Train Cancel: রেলের পরিকাঠামো ও সুরক্ষাজনিত কারণে আসানসোল এবং আদ্রা সেকশনে শুরু হচ্ছে বিশেষ মেশিন ব্লক। এর জেরে আগামী ৫ জুলাই পর্যন্ত জসীডিহ, পুরুলিয়া ও বরাভূমগামী একাধিক মেমু ট্রেন বাতিল করা হয়েছে। হয়রানি এড়াতে দেখে নিন রেলের বিজ্ঞপ্তি।

আসানসোল ও আদ্রা ডিভিশনে রেল লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও ট্রেন বাতিল
আসানসোল ও আদ্রা ডিভিশনে রেল লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও ট্রেন বাতিল

আসানসোল, পশ্চিম বর্ধমান: রেলওয়ের পরিকাঠামো ও সুরক্ষাজনিত ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে আসানসোল এবং আদ্রা ডিভিশনে বেশ কিছু মেমু ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল ও রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, তার জন্য রেলের সেই বিজ্ঞপ্তি দেখে যাত্রা করা দরকার।

আগামী ২৮.০৬.২০২৬ তারিখে আসানসোল ডিভিশনের জসীডিহ-মধুপুর সেকশনের ডাউন লাইনে কাজের জন্য ৬৩৫৪৬ জসীডিহ-অণ্ডাল মেমু সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়া, ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঁঝাঁ-বর্ধমান মেমু ট্রেনটি মধুপুর স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে।

Previous post

‘যে-ই হোন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার; নিশানায় কে ?

Next post

বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বিশেষ মর্যাদা কেন্দ্রের, নজরে দু’দেশের সসম্পর্ক পুনঃস্থাপন

Post Comment

You May Have Missed