শহরের বুকে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বড় প্রস্তাব রাজ্য বাজেটে, খরচ পড়বে প্রায় ৯০০ কোটি টাকা
কলকাতা : শহরের বুকে যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপের প্রস্তাব দেওয়া হল রাজ্য বাজেটে। প্রায় ৯০০ কোটি টাকা খরচ করে ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এই করিডরটি EM Bypass এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। এই করিডরটিতে ব়্যাম্পস, এলিভেটেড পার্কিং বেস, Noise Barriers, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং CCTV নজরদারির ব্যবস্থা রাখা হবে বলে প্রস্তাবে জানানো হয়েছে।
রাজ্যজুড়ে যোগাযোগ ক্ষেত্রে উন্নতির জন্য একাধিক প্রস্তাব রয়েছে এই বাজেটে। আনুমানিক ১৮৫০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডর প্রকল্প গড়ে তোলা হবে। যার মধ্যে থাকবে তিন লেনবিশিষ্ট বৈদ্যবাটি ROB, পাঁচটি ফ্লাইওভার, ১২টি VUP/LVUP, সার্ভিস রোড, পার্কিং বে-সহ অন্যান্য উন্নত সড়ক ব্যবস্থা।
বীরভূম জেলায় ৮০০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল ও লেফ্ট ব্যাঙ্ক মেন ক্যানেল-এর উপর চার লেন ব্রিজ-সহ এনএইচ-১৪-এ ময়ূরাক্ষী নদীর উপর একটি চার লেনবিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।
দুর্গাপুর-আসানসোল ও শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে Techno-Economic স্টাডি করা হবে।
এছাড়া ১২০০ কোটি টাকা ব্যয়ে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এই প্রকল্পটি যাতায়াতের সময় কমিয়ে এই অঞ্চলের পণ্য এবং যাত্রী চলাচলের একটি স্থায়ী এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।
এর পাশাপাশি, পণ্য পরিবহনে নদীপথ ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কলকাতা পুরসভা অঞ্চলে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব, এরজন্য শালিমার-গার্ডেনরিচের মধ্যবর্তী অঞ্চলে RO-RO টার্মিনাস নির্মাণের প্রস্তাব রাখার কথা এদিন বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর ফলে, বিদ্যাসাগর সেতু এবং কলকাতা ও হাওড়ার সংযোগকারী রাস্তাগুলিতে যানবাহনের চাপ কমবে।
অর্থাৎ, রাজ্য বাজেটে যোগাযোগ ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। West Bengal Budget 2026
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী



Post Comment