উদয়নকে দেখেই পচা ডিম, পচা আলু, টমেটো, নর্দমার পাঁক… প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান বিক্ষোভকারীদের, হেলমেট পরিয়ে তোলা হল আদালতে

উদয়নকে দেখেই পচা ডিম, পচা আলু, টমেটো, নর্দমার পাঁক…  প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান বিক্ষোভকারীদের, হেলমেট পরিয়ে তোলা হল আদালতে

Last Updated:

প্রথমে নিউ টাউনের বাড়িতে উদয়ন গুহর খোঁজ করে পুলিশ। সেখানে না পেয়ে যায় ফুলবাগানে। বুধবার ফুলবাগানের পার্বতী রেসিডেন্সি থেকেই গ্রেফতার বলে খবর। পুলিশ সূত্রে খবর, দিনহাটা পুরসভার আর্থিক কেলেঙ্কারি অর্থাৎ ঘর দেওয়ার নামে পুরো নাগরিকদের কাছে পুরসভার উন্নয়নের তহবিলের নাম করে কুড়ি হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ছিল উদয়ন গুহর বিরুদ্ধে।

দিনহাটা: তৃণমূলের বিরুদ্ধে জনরোষে ফুঁসছে বাংলার মানুষ। একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। কোথাও বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের ভাষা হয়ে উঠছে ডিম। এবার আক্রমণের মুখে পড়লেন উদয়ন গুহ। উদয়নকে দেখেই পচা ডিম, পচা আলু, টমেটো, নর্দমার পাঁক সবই ছোড়া হল। বাকি থাকল না কিছুই। পাশাপাশি চলছিল চোর চোর স্লোগান। দিনহাটায় উদয়নের উপর ডিম বৃষ্টি।

ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করল ফুলবাগান থানার পুলিশ। বুধবারই তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে ফুলবাগান পুলিশ। তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, সরকারি আবাস যোজনায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে উদয় গুহর বিরুদ্ধে।পুলিশ সূত্রে খবর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। ওই সঙ্গীতশিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তোলাবাজি-হিংসার পাশাপাশি এই একটা অভিযোগও রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

দিনকয়েক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর হয় ডিম হামলা। সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। সেই সময় রাস্তায় তিনি দেখেন তাঁর জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। এরপরেই কুণালের মাথায় ডিম ছুড়ে মারা হয়। নিজেরই সংসদীয় এলাকায় থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ দমদমের তৃণমূল সাংসদকে ঘিরে ধরে উঠেছিল চোর, চোর স্লোগান৷ এমনকি, প্রবীণ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিমও৷ সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হয়েছিলেন অভিষেক। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলের দিকেই ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা।

Previous post

Good News: ৭ কোটি PF গ্রাহকের জন্য সুখবর! এই মাস থেকেই ATM ও UPI-এর মাধ্যমে তোলা যাবে PF-এর টাকা ?

Next post

Suvendu Adhikari Kunal Ghosh Meet: ‘উনি চা বিস্কুট খাওয়ালেন, ভাল আলোচনা হল,’ শুভেন্দুর সঙ্গে দেখা করলেন কুণাল, কী কথা হল বৈঠকে, জানালেন নেতা

Post Comment

You May Have Missed