Suvendu Adhikari Kunal Ghosh Meet: ‘উনি চা বিস্কুট খাওয়ালেন, ভাল আলোচনা হল,’ শুভেন্দুর সঙ্গে দেখা করলেন কুণাল, কী কথা হল বৈঠকে, জানালেন নেতা

Suvendu Adhikari Kunal Ghosh Meet: ‘উনি চা বিস্কুট খাওয়ালেন, ভাল আলোচনা হল,’ শুভেন্দুর সঙ্গে দেখা করলেন কুণাল, কী কথা হল বৈঠকে, জানালেন নেতা

Last Updated:

Suvendu Adhikari Kunal Ghosh Meet: প্রথমে বেলেঘাটার প্রাক্তন মেয়র পারিষদের গ্রেফতারি, তারপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের PSO বদল৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে উপস্থিত ছিলেন তৃণমূলের মমতাপন্থী পাঁচ বিধায়ক আছেন কুণাল নিজে, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি।

শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা কুণাল ঘোষের
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা কুণাল ঘোষের

কলকাতা: রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন কুণাল ঘোষ সহ মমতা পন্থী ৫ বিধায়ক৷ এদিনের বৈঠক শেষে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ৷ বলেন, ‘‘আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। আমরা চাটনচরিতকে মানিনা। ব্যাকডোর দিয়ে ছুরি মারা বিরোধী দলনেতাকে মানি না। মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন। আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে বলেছেন।’’

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিধানসভায় আলাদা বলার সময় দেওয়ার আর্জি

কুণাল ঘোষ বলেন, ‘‘ওই চাটন ঋতর থেকে সময় চাইব না। আমরাও আলাদা সময় পাব। যেমন নওশাদ, সিপিএম, কংগ্রেস সময় পাবে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল। আমরা গঠনমূলক বিরোধিতা করব। এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত।’’

হকার ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কুণালদের

বেলেঘাটার বিধায়ক জানান, ‘‘হকার ইস্যু নিয়েও বলেছি। রাজ্য সরকার আর বুলডোজার চালাবেনা এটা উনি বলেছেন।’’

কুণাল ঘোষের কথায়, ‘‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায় করি। অনেকে চাপে গেছেন। আমরা দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে থাকা লোক নয়। উল্টো শিবির থেকে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলাম। উনি চা বিস্কুট খাওয়ালেন। ভাল আলোচনা হল। বিরোধী দলনেতা একটা থানায় যাননি। আক্রান্তদের পাশে যাননি। হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় নামেননি। রাজ্যপাল বলেছেন মহিলাদের ওপর অত্যাচার হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের রাজনীতি করেন৷’’

সব শেষে তাঁর বার্তা, ‘‘তাকে আমরা সময় দেব।’’ বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পিএসও-দের ফেরানো নিয়ে আলোচনার কথা থাকলেও বৈঠক শেষে বেরিয়ে এ প্রসঙ্গে কিছু বলেননি কুণাল ঘোষ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেনজির দৃশ্যের সাক্ষী থাকল বিধানসভা৷ মমতাপন্থী বিধায়কদের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বেশ কিছু বিষয় নিয়ে হল আলোচনা৷ বিধানসভার এই বৈঠকে ছিলেন কুণাল ঘোষ-সহ তৃণমূলের মমতাপন্থী পাঁচ বিধায়ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari Kunal Ghosh Meet: ‘উনি চা বিস্কুট খাওয়ালেন, ভাল আলোচনা হল,’ শুভেন্দুর সঙ্গে দেখা করলেন কুণাল, কী কথা হল বৈঠকে, জানালেন নেতা

Previous post

ব্রহ্মপুত্রের উপর বিরাট জলবিদ্যুৎ প্রকল্প, ঝড়ের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে চিন, উদ্বিগ্ন ভারত

Next post

Gold Price To Increase By 40% : আগামী ৬ মাসে ৪০% বাড়তে চলেছে সোনার দাম ? ১ ভড়ির দাম জানলে মাথায় হাত পড়বে মধ্যবিত্তের

Post Comment

You May Have Missed