Abhishek Banerjee ED Update: ১১ ঘণ্টা পরে..শেষমেশ ইডি দফতর থেকে বেরলেন অভিষেক! জানালেন, ‘আবারও যদি ডাকা হয়..’

Abhishek Banerjee ED Update: ১১ ঘণ্টা পরে..শেষমেশ ইডি দফতর থেকে বেরলেন অভিষেক! জানালেন, ‘আবারও যদি ডাকা হয়..’

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ জিজ্ঞাসাবাদ করেন ইডির তিনজন আধিকারিক। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির নাম উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই কোম্পানির সঙ্গে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পায়। পরবর্তী ক্ষেত্রে একাধিক তথ্য পাওয়ার পরে বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়।

এদিন দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে৷ তারপরে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া দিল্লিতে জানানো হয়। সেই বয়ানের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া দিল্লির আধিকারিকরা খতিয়ে দেখেন৷ তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হয় বলে সূত্রের খবর৷

১১ ঘণ্টা পরে ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ বলেন, ‘‘সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাঁদের (ইডির) জ্ঞাতার্থে আনা প্রয়োজন, আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে তার সদুত্তর আমি দিয়েছি৷’’

রাজনৈতিক চাপের অভিযোগ

অভিষেক বলেন, ‘‘তাঁরা তাঁদের কাছ করছেন৷ রাজনৈতিক প্রেশার আছে, না আছে, আমি সেই প্রসঙ্গে যাব না৷ তার কারণ, বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভাল৷ কারণ, একদিকে দল ভাঙানির খেলা, আরেকদিকে, বিরোধী শক্তি যাঁরা লড়াই করছে, মাথানত না করে কী ভাবে তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত একমাস ধরে করা হয়েছে৷ ’’

বিরোধী দলনেতা নিয়ে চক্রান্তের অভিযোগ

এদিন বিজেপির বিরুদ্ধে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরেও চক্রান্ত করার অভিযোগ তোলেন অভিষেক৷ বলেন, ‘‘বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায়, সে নিয়ে ষড়যন্ত্র, দল ভাঙানো, এমপি ভাভানো, এমএলএ ভাঙানো, এই সব করে কোনও লাভ নেই৷ আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই, আমরা লড়াই করার লোক৷’’

জানালেন, আবার ডাকলে আসবেন

তিনি বলেন, ‘‘বিগত দিনে আমাকে যতবার ডেকেছে আমি এসেছি৷ আগামী দিনেও আসব..যখন যা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি৷ আগামী দিনেও যদি আমাকে ডাকে, আর যদি আমার কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি যাব৷’’

Post Comment

You May Have Missed