Murshidbad News: ইদে বাপের বাড়ি যাওয়াই কাল! ভরতপুরে ফাঁকা বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকা-সোনা চুরি, তীব্র আতঙ্ক এলাকায়
Last Updated:
Murshidbad News: মুর্শিদাবাদের ভরতপুরে প্রবাসীর ফাঁকা বাড়ি পেয়ে হাত সাফাই করল দুষ্কৃতীরা। গত বুধবার ইদে গাঙ্গেড্ডা মুসলিম পাড়ার বাসিন্দা সাহারবানু বিবি নিজের বাড়িতে তালা দিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে জা ঘরের তালা ভাঙা দেখলে বিষয়টি প্রকাশ্যে আসে। আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৫ ভরি সোনার অলঙ্কার চুরি যাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভরতপুর, মুর্শিদাবাদ: বাড়ির সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গাঙ্গেড্ডা গ্রামে। ফাঁকা বাড়ির তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকা এবং প্রায় পাঁচ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেড্ডা মুসলিম পাড়ার বাসিন্দা সাহারবানু বিবির স্বামী কর্মসূত্রে দুবাইতে থাকেন। গত বুধবার, ২৭ মে ইদ উপলক্ষে নিজের বাড়িতে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সাহারবানু বিবি। আজ শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন ভয়ঙ্কর কাণ্ড। তাঁর জা, রাজনিহার বিবি প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনি দেখেন, সাহারবানু বিবির ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। কোনও অঘটন ঘটেছে বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ফোনে বিষয়টি সাহারবানু বিবিকে জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশবাহিনী। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, জনবহুল এলাকায় এভাবে তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidbad News: ইদে বাপের বাড়ি যাওয়াই কাল! ভরতপুরে ফাঁকা বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকা-সোনা চুরি, তীব্র আতঙ্ক এলাকায়




Post Comment