Cooch Behar News: বাড়ি থেকে আস্ত টোটো উধাও! রাতের অন্ধকারে তুফানগঞ্জে দুঃসাহসিক চুরি, মাথায় হাত মালিকের

Cooch Behar News: বাড়ি থেকে আস্ত টোটো উধাও! রাতের অন্ধকারে তুফানগঞ্জে দুঃসাহসিক চুরি, মাথায় হাত মালিকের

Last Updated:

Cooch Behar News: টোটো মালিক জানান, এই টোটো চালিয়েই তিনি সংসার চালাতেন। উপার্জনের একমাত্র ভরসা এভাবে চুরি হয়ে যাওয়ায় কার্যত ভেঙে পড়েছেন তিনি।

গেটের তালা ভেঙে টোটো চুরি করে পালায় চোর বা চোরেরা
গেটের তালা ভেঙে টোটো চুরি করে পালায় চোর বা চোরেরা

তুফানগঞ্জ, কোচবিহারঃ কোচবিহারের তুফানগঞ্জে দুঃসাহসিক চুরি। বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে থাকা টোটো চুরির অভিযোগ। ইতিমধ্যেই এই নিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রবিবার অবধি চুরি যাওয়া টোটোর কোনও খোঁজ মেলেনি। এতে ভেঙে পড়েছেন ওই মালিক তথা টোটো চালক।

জানা গিয়েছে, গত বুধবার রাতে তুফানগঞ্জের শিকারপুর শান্তিরবাজার এলাকায় টোটো চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি লক্ষ্য করেন মালিক বিকাশ বর্মন। এরপর সারাদিন হন্যে হয়ে খোঁজাখুঁজির পরেও টোটোর হদিশ না মেলায় তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক।

রবিবার অবধি চুরি যাওয়া টোটোর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে একমাত্র উপার্জনের ভরসা হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন বিকাশ।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেই রাতে টোটো চার্জে দেওয়া ছিল। রাত দু’টো-আড়াইটে নাগাদ শুতে যাওয়ার আগেও টোটো চার্জ হচ্ছে দেখেছিলেন। এরপর ভোর ৪টে নাগাদ বাইরে বেরিয়ে দেখেন গেটের তালা ভাঙা আর টোটোও উধাও।

টোটো মালিক বিকাশ জানান, তাঁদের ঘর বাইরে থেকে বন্ধ ছিল। তিনি জানলা থেকে বাইরে বেরিয়ে দেখেন টোটো নিয়ে চম্পট দিয়েছে চোর বা চোরেরা। এই টোটো চালিয়েই সংসার চালান বলে জানিয়েছেন এই যুবক। এখনও অবধি চুরি যাওয়া টোটোর সন্ধান না মেলায় কার্যত ভেঙে পড়েছেন তিনি।

Previous post

Cooch Behar News: কিছুদিন আগেই হামলা চালিয়েছিল লেপার্ড! পানিশালা এলাকায় ফের ‘সেই’ আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী

Next post

Cooch Behar News: স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশ অতীত! এবার কোমর বেঁধে ময়দানে একদল যুবক-যুবতী, বিশেষ অভিযানে রোগীদের সুরাহা

Post Comment

You May Have Missed