Cooch Behar News: স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশ অতীত! এবার কোমর বেঁধে ময়দানে একদল যুবক-যুবতী, বিশেষ অভিযানে রোগীদের সুরাহা

Cooch Behar News: স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশ অতীত! এবার কোমর বেঁধে ময়দানে একদল যুবক-যুবতী, বিশেষ অভিযানে রোগীদের সুরাহা

Last Updated:

Cooch Behar News: জানা গিয়েছে, কোচবিহারের সিতাইয়ের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরার সমস্যা ছিল। অবশেষে তার সমাধানে নেমে পড়লেন একদল যুবক-যুবতী।

স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে
স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে

সিতাই, কোচবিহারঃ চিকিৎসা করে সুস্থ হওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসে মানুষ। কিন্তু সেখানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ থাকলে রোগী ও তাঁদের পরিজনদের আরও সমস্যার মুখে পড়তে হয়। এবার স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ পরিষ্কারের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন একদল যুবক-যুবতী।

জানা যাচ্ছে, কোচবিহারের সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরার সমস্যা ছিল। এবার তা সমাধানে উদ্যোগ নিল একদল যুবক-যুবতী।

রবিবার দুপুরে সেলফ লাইফ হেলথ কেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের সদস্যরা সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। জেনারেল ওয়ার্ড, রোগীদের বিশ্রামঘর থেকে শুরু করে হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ অংশে তাঁদের সাফসাফাই করতে দেখা যায়।

কেউ হাসপাতালে চত্বরে গজানো জঞ্জাল পরিষ্কার করেন, কেউ আবার কোদাল হাতে ড্রেন পরিষ্কারের কাজে নেমে পড়েন। তাঁদের এই উদ্যোগে হাসপাতালের দীর্ঘদিনের অপরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা অনেকখানি দূর হয়েছে।

প্রসঙ্গত, সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোজ চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। সেখানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরার অসুবিধা ছিল। অবশেষে গতকালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সেই সমস্যা অনেকটা দূর হওয়ায় রোগী ও তাঁদের পরিজনদের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশ অতীত! এবার কোমর বেঁধে ময়দানে একদল যুবক-যুবতী, বিশেষ অভিযানে রোগীদের সুরাহা

Previous post

Cooch Behar News: বাড়ি থেকে আস্ত টোটো উধাও! রাতের অন্ধকারে তুফানগঞ্জে দুঃসাহসিক চুরি, মাথায় হাত মালিকের

Next post

Profitable Farming Idea: গাঁদা-জবা অতীত! বাহারি এই ফুল চাষেও হতে পারে ব্যাপক লাভ, দিশা দেখাচ্ছেন কোচবিহারের চাষি

Post Comment

You May Have Missed