Motorbike Accident: নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

Motorbike Accident: নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

Last Updated:

Motorbike Accident: বেপরোয়া গতির বলি! নাগেরবাজার ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বাইক চালক।

গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর (নিজস্ব ছবি)
গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর (নিজস্ব ছবি)

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি বাইক আরোহী। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রবল গতিতে ধেয়ে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকের। সংঘর্ষের অভিঘাতে বাইক আরোহী উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন এয়ারপোর্টের দিক থেকে নাগেরবাজারের দিকে আসছিল একটি চার চাকা গাড়ি। সেই সময় উল্টোদিক থেকে নাগেরবাজারের দিক থেকে এয়ারপোর্টমুখী একটি মোটরবাইক উড়ালপুল দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির। ধাক্কার জেরে প্রায় ৫০ বছর বয়সি ওই বাইক আরোহী উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে যান। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে।

আরও পড়ুন: সংশোধনাগার নয় এবার অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ ব্যবস্থা মালদহে, পুশব্যাকের আগে রাখা হবে এই হোল্ডিং সেন্টারে

দুর্ঘটনার পর উড়ালপুলের উপর ছড়িয়ে পড়ে বাইকের ভাঙা অংশ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। তবে ততক্ষণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনায় আরও একটি বাইকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও সেই বাইক আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। গাড়ির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও মোটরবাইক দু’টিকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Motorbike Accident: নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

Previous post

প্রচন্ডে গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফল, দাম ১০০ টাকা প্রতি কিলো

Next post

From Canvas to Base Camps: রঙ তুলির কোমল হাতেই জয় কঠিন তুষার, মাউন্ট এভারেস্ট ও মাউন্ট আমা দাবলামের বেসক্যাম্পে সফল অভিযান বাঁকুড়ার ২ অঙ্কন শিক্ষকের

Post Comment

You May Have Missed