৯ জেলায় প্রায় ১৪৩ একর জমি হস্তান্তর BSF-কে, তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

৯ জেলায় প্রায় ১৪৩ একর জমি হস্তান্তর BSF-কে, তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

দীর্ঘদিন ধরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি নিয়ে জটিলতা ছিল। অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে জমি অধিগ্রহণ করা সম্ভব হচ্ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নবান্ন জেলা প্রশাসনগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যাতে সীমান্ত সুরক্ষার স্বার্থে দ্রুত জমি চিহ্নিত করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

৯ জেলায় প্রায় ১৪৩ একর জমি হস্তান্তর BSF-কে (File Photo)
৯ জেলায় প্রায় ১৪৩ একর জমি হস্তান্তর BSF-কে (File Photo)

আবীর ঘোষাল, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্ত পরিকাঠামো নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই জমি প্রদান করা হয়েছে।

রাজ্য সরকার তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬০ দিনের মধ্যে ৬০০ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী গত ২০ মে নবান্নে আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তরের কাজ শুরু হয়।

সীমান্ত এলাকায় কাঁটাতার (Barbed-Wire Fencing) দেওয়া এবং বিএসএফের বর্ডার আউটপোস্ট (BOP) ও পরিকাঠামো নির্মাণের জন্য এই জমি দেওয়া হয়েছে। প্রথম দফায় মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩ একর কেনা জমি ও ৩১.৯ একর সরকারি খাস জমি রয়েছে।

মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় সব থেকে বেশি পরিমাণ জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে ৯ জেলায় জমি দেওয়ার পরিমাণ উল্লেখ করেছেন।

বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এর হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমি মূলত ব্যবহার করা হবে বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য। এর ফলে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে বিএসএফ আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পোস্টে বলা হয়েছে, কোচবিহারে ২২.৯২৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিং-এ ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর এবং দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে। এছাড়াও মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমি তুলে দেওয়া হয়েছে বিএসএফের হাতে।

Post Comment

You May Have Missed