‘একটু বেশি বয়সের মহিলাকে কানের মঞ্চে…’, ঐশ্বর্য্যকে নিয়ে সাফ বক্তব্য কঙ্গনা রানাউতের!

‘একটু বেশি বয়সের মহিলাকে কানের মঞ্চে…’, ঐশ্বর্য্যকে নিয়ে সাফ বক্তব্য কঙ্গনা রানাউতের!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • ঐশ্বর্য রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন, সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা।
  • আগেও ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন।
  • কঙ্গনা রানাউত ঐশ্বর্য্যের সমর্থনে মুখ খুলেছেন, ফ্যাশন ব্যক্তিগত পছন্দের বিষয়।
  • কঙ্গনা বলেন, বয়স বা চেহারা নয়, আত্মবিশ্বাসই মুখ্য।

কলকাতা: কানের লাল গালিচায় (2026 Cannes Film Festival) চমক লাগিয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai)। এবার তাঁর সঙ্গে, প্রথমবার রেড কার্পেটে পা রেখেছে, কন্যা আরাধ্যা ও। তবে কানের মঞ্চে এক একদিন, এক একরমক পোশাকে চমক লাগিয়েছেন ঐশ্বর্য্য। কখনও আলোর গতিবেগকে কল্পনা করে তৈরি করা হয়েছে তাঁর পোশাক। কখনও আবার চর্চায় এসেছে তাঁর ‘সোয়ার্ন লুক’। তবে কানের মঞ্চে কটাক্ষের শিকার ও হয়েছেন ঐশ্বর্য্য। তবে এই প্রথম নয়, সন্তান জন্মের পরে, ওজন কমাতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ঐশ্বর্য্য। তাড়াহুড়ো করতে চাননি তিনি। সেই কারণেই শরীরের যত্ন নিয়ে ধীরে ধীরে ওজন কমিয়েছিলেন তিনি। তবে ওজন কিছুটা বাড়লেও তিনি বজায় রেখেছিলেন কাজ। সেই সময় ও তিনি পা রেখেছিলেন কানের মঞ্চে। তখন ঐশ্বর্য্যকে ওজন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তবে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, তিনি কটাক্ষকে মোটেই পাত্তা দেন না। নিজের শর্তে জীবন বাঁচতে ভালবাসেন তিনি। আর এবারের কানের মঞ্চে, ফের তাঁর ওজন নিয়ে প্রশ্ন উঠলে, বচ্চন বধূর পাশে দাঁড়ালেন আরেক বলি অভিনেত্রী। কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। 

ঐশ্বর্য্যের পাশে দাঁড়িয়ে কী লিখলেন কঙ্গনা?

যে কোনও সময়েই নারীদের অপমানজনক কথা বলা হলে, তাঁর পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত। ঐশ্বর্য্য রাই বচ্চনের ক্ষেত্রেও একইভাবে পাশে দাঁড়ালেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে, ঐশ্বর্য্য রাই বচ্চনের একটি ছবি শেয়ার করে সাফ বার্তা দিয়েছেন বলিউডের ‘ক্যুইন’। তিনি লিখেছেন, ‘ফ্যাশন আর স্টাইল হল নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। একজন মানুষের জীবনবোধ, তার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে ফ্যাশন নিয়ে তাঁর ধারণা। কোনও মহিলাই কারও অধীনে নন। ঐশ্বর্য্যকে দুর্দান্ত লাগছে। যাঁরা ওকে অন্যভাবে, অন্য লুকে দেখতে চেয়েছিলেন, সেটা নিজেদের ওপর প্রয়োগ করুন না কেন! উনি তো কানের লাল গালিচায় আপনাদের খুশি করতে যাননি। উনি চির উজ্জ্বল, ঝলমলে। আর আপনি যদি একটু বেশি বয়সের কোনও মহিলাকে কানের লাল গালিচায় দেখতে অভ্যস্ত না হয়ে থাকেন,  তাহলে এবার দয়া করে অভ্যস্ত হয়ে যান। অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন: Aishwarya Rai: লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও

 

 



Previous post

Annapurna Bhandar DBT Link Status Check: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ পেতে DBT Link মাস্ট! আদৌ সঠিক ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে তো? সহজ কৌশলে ঘরে বসেই স্টেটাস দেখুন

Next post

Petrol Price: আমেরিকা, পাকিস্তানের চেয়ে ভারতে এখনও সস্তা পেট্রোল! কীভাবে? কত কম দাম? জানুন

Post Comment

You May Have Missed