‘তৃণমূল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না..চন্দ্রনাথের কেই বা শত্রু থাকতে পারে !’ বললেন অর্জুন সিং
গুলি করে খুন করা হল চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনার তদন্তে একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নম্বরপ্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির গাড়ি। তবে নম্বরপ্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। বছর পাঁচেক আগে তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক নিযুক্ত হয়েছিলেন। শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন। মধ্যমগ্রামে রীতিমতো সিনেমার ধাঁচে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হল চন্দ্রনাথ রথ-কে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, ততক্ষণে প্রাণ হারিয়েছেন চন্দ্রনাথ। বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন, ‘‘তৃণমূল কংগ্রেস ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না ৷ চন্দ্রনাথের কেই বা শত্রু থাকতে পারে ৷’’



Post Comment